শিরোনাম
◈ রাজনীতি করার জন্য একটু ‘স্পেস’ চায় আওয়ামী লীগ! ◈ ছয় আসন, বড় লক্ষ্য: ছাত্রনেতৃত্বাধীন এনসিপির সামনে এখন কী? তৃতীয় শক্তি কি গড়ে উঠতে পারবে? ◈ অভিযুক্ত সিয়াম গ্রেফতার, ছুরি ও জামা উদ্ধার: স্কুলছাত্রী হত্যা ◈ একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস ◈ উত্তর-পশ্চিমে পরিবর্তনের ইঙ্গিত: অবহেলিত প্রান্তে নতুন রাজনৈতিক সমীকরণ ◈ বিএনপি সরকারের পদক্ষেপ ভালো, তবে সমালোচনাও আছে ◈ পবিত্র রমজান মাসে একদিনে ওমরাহ পালনকারীর সংখ্যায় নতুন বিশ্বরেকর্ড ◈ কষ্টের জয়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের শেষ ষোলোয় রিয়াল মা‌দ্রিদ ও পিএসজি ◈ চার অপরাধে ড. ইউনূস ও উপদেষ্টাদের বিরুদ্ধে মামলার ঘোষণা ঢাবি অধ্যাপক কার্জনের

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ০৫:৫২ সকাল
আপডেট : ২৫ জুন, ২০২০, ০৫:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্পেনে কোভিড পরবর্তী সময়ে অপরিচিতদের সাথে নৃত্য নিষেধ

ওয়ালি উল্লাহ সিরাজ : [২] গত মঙ্গলবার বার্সেলোনার নাইট ক্লাবের মালিকরা সিদ্ধান্ত নিয়েছে হোটেলে বা রেস্টুরেন্টে অপরিচিতদের সাথে নৃত্যে অংশ নেয়া যাবে না। আল-আরাবিয়া

[৩] লকডাউনে সঙ্গীত ও নৃত্যের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর এ বিধি কিছুটা শিথিল করা হলেও শুধুমাত্র তা পরিচিতজন ছাড়া কারো সাথে নাচার ব্যাপারে এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

[৪] গত সোমবার স্থানীয় সরকার জানায় হোটেল ও রেস্টুরেন্ট খোলা রাখলেও নৃত্য ও সঙ্গীতের সকল অনুষ্ঠান এখনো বন্ধ রাখতে হবে। যাতে অনেক লোকের সমাগম না হয় এবং তারা একে অপরের একেবারে কাছাকাছি চলে না আসে।

[৫] বার্সেলোনা ডিসকোথিক ফেডারেশনের প্রধান রেমন মস বলেন, একটা হোটেল যেমন খাবার ছাড়া চলে না ঠিক তেমনই একটা নাইট ক্লাবও নৃত্য ছাড়া চলে না। আমরা যতক্ষণ মানুষকে নাচার সুযোগ দিতে পারবো না ততক্ষণ নাইট ক্লাবগুলো খুলবো না। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়