শিরোনাম
◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ০৫:৪১ সকাল
আপডেট : ২৫ জুন, ২০২০, ০৫:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোটালীপাড়ায় নতুন ২ জনসহ মোট ৮২ জন কোভিড-১৯ পজিটিভ

প্রমথ রঞ্জন সরকার, কোটালীপাড়া প্রতিনিধি : [২] গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নতুন করে ২ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮২ জনে।

[৩] এর মধ্যে ৫১ জন সুস্থ্য হয়েছেন। আক্রান্ত ৩১ জন আইসোলেশনে ও আক্রান্তদের বাড়িতে চিকিৎসাধীনে রয়েছে।

[৪] কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য বুধবার (২৪ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করে তিনি জানান, কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নে ১ জন ও কোটালীপাড়া পৌরসভার ১ জন করে মোট ২ জনের শরীরে বুধবার (২৪ জুন) কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে। আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে। আক্রান্তরা আইসোলেশনে ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছে।

[৫] তিনি আরও জানান, কোভিড-১৯ পজিটিভ রোগীদের মধ্যে কোটালীপাড়া পৌর মেয়র হাজী মো. কামাল হোসেন শেখ ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ রয়েছেন। তবে তারা শারীরিকভাবে সুস্থ আছেন।

[৬] কোটালীপাড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোভিড-১৯ রোগ মুক্তির জন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়