শিরোনাম
◈ তিনমুখী সংকটের মাঝেও কড়া মুদ্রানীতিতেই অটল বাংলাদেশ ব্যাংক ◈ বিবিসির দৃষ্টিতে ভারত–বাংলাদেশ সম্পর্ক: কেন তলানিতে দুই দেশের বন্ধন ◈ যেসব কারণে বাতিল হতে পারে ভোট: কী বলে নির্বাচন আইন ◈ নির্বাচনের ফল কবে প্রকাশ হবে জানাল নির্বাচন কমিশন ◈ বিশ্বের প্রথম জেন–জি অনুপ্রাণিত নির্বাচন হচ্ছে বাংলাদেশে, ভারতের প্রভাব কমছে চীনের বাড়ছে ◈ ইরানের পারমাণু ইস্যুতে ভূমিকা রাখতে ইউরোপ কেন হিমশিম খাচ্ছে ? ◈ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার দেড় বছরে ‌দে‌শের অর্থনীতি কতটা পাল্টালো? ◈ নির্বাচনী প্রচারণায় ওসমান হাদির ‘ভুয়া’ বোন সেজে নাহিদ ইসলামের পক্ষে ভোট চাইলেন নারী (ভিডিও) ◈ ইস্তেহার বিশ্লেষণ তিন দলের: উন্নয়নের ব্যাপক প্রতিশ্রুতি, বাস্তবায়ন কতটা বাস্তবসম্মত  ◈ আজ সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ১২:৪৪ দুপুর
আপডেট : ২৫ জুন, ২০২০, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইদহে ১৬ জনসহ মোট আক্রান্ত ১৪৮

এম. মাহফুজুর রহমান: [২] মৃত্যু হয়েছে দুইজনের এবং সুস্থ হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন ৬৩ জন। বুধবার ৪৯টি নমুনার মধ্যে ৩৩টি নেগেটিভ ও ১৬টি পজেটিভ এসেছে বলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।

[৩] আক্রান্তের মধ্যে সদর উপজেলায় ৪ জন, শৈলকুপা উপজেলায় আ’লীগ নেতা ও উমেদপুর ইউনিয়নের চেয়ারম্যান সাবদার হোসেন মোল্লাসহ ৬ জন, মহেশপুর উপজেলায় ৪ জন, হরিণাকুন্ডুতে ১ জন ও কালীগঞ্জে ১ জন রয়েছেন।

[৪] ঝনাইদহ সিভিল সার্জন ডা.সেলিনা বেগম জানান, যশোর মেডিকেল কলেজের ল্যাব থেকে ৪৯ টি নমুনার ফলাফল পাঠানো হয়েছে। এর মধ্যে ১৬ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে। আক্রান্তদের স্বাস্থ্য বিভাগের অধিনে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ দিকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলায় নতুন করে ১৬জনসহ মোট ১৪৮ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত ৬৩ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন। শৈলকুপা ও কালীগঞ্জে ২ জনের মৃত্যু হয়েছে।

[৫] জেলায় এখনও রেড, ইয়োলো বা গ্রীন জোন নির্ধারণ করা হয়নি বলে জানান সিভিল সার্জন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়