শিরোনাম
◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর ◈ পর্যন্ত ১৮ কোটি মানুষের অধিকার নিশ্চিত না হওয়া পযর্ন্ত ততদিন চব্বিশ চলবে: শেরপুরে শফিকুর রহমান ◈ কালীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আহব্বায়ক সহ ৮ নেতা বহিষ্কার ◈ নতুন বাজেটে বাংলাদেশের জন্য ব্যাপক হারে বরাদ্দ বাড়াল ভারত ◈ বাঘারপাড়ায় বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার ◈ নরসিংদীর ঘোড়াশালে আড়াই বছরের  শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ◈ ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পথসভায় মির্জা ফখরুল: এবার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ১২:২৬ দুপুর
আপডেট : ২৫ জুন, ২০২০, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাহারা খাতুনকে বিদেশে নেওয়ার সুপারিশ মেডিক্যাল বোর্ডের

বাশার নূরু:[২] আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড সুপারিশ করেছে।

[৩] সাহারা খাতুনের ভাগিনা মজিবর রহমান গণমাধ্যমকে এমন তথ্য জানিয়ে বলেন, বুধবার মেডিক্যাল বোর্ড মিটিংয়ে বসে। পরে মেডিক্যাল বোর্ডের পক্ষ থেকে জানানো হয় উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া যেতে পারে। বোর্ডের সুপারিশ করা কাগজপত্র প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে।

[৪] এর আগে সাহারা খাতুনের অবস্থার উন্নতি হলে গত ২২ জুন দুপুরে তাকে আইসিইউ থেকে এইচডিইউতে (হাউ ডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়।

[৫] এদিকে সাহারা খাতুনের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তিনি মোটামুটি কথা বলতে পারছেন। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক আছে। মাঝে মধ্যে অক্সিজেন প্রয়োজন হয়। তবে এখনো মুখে খাবার দেওয়া হচ্ছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়