শিরোনাম
◈ পেন্টাগনের হিসা‌বে ইরানের বিরুদ্ধে গত ৬ মাসের যু‌দ্ধে ১৮ মা‌র্কিন সেনা নিহত, ৭৫০ এর বে‌শি আহত   ◈ কলকাতার ‘মিনি ঢাকা’য় অগ্নিকাণ্ডের পরও অনিয়মের রমরমা: ‘শিখা ইন’ ট্র্যাজেডির পরও টনক নড়েনি ◈ রাষ্ট্রপতির শপথ আজ, যেসব সড়কে থাকছে যান চলাচলে বিধিনিষেধ ◈ অ‌স্ট্রেলিয়ায় শান্তর অধিনায়কত্বে মুগ্ধ র‌বিচন্দন অশ্বিন, প্রশংসা করলেন তান‌জিদ তামিমেরও  ◈ ফিফা সভাপ‌তি ইনফান্তিনোর বিরুদ্ধে সরব এক সহ-সভাপতি, সিওও-কে বরখাস্ত করে হাঙ্গেরির সমর্থনও হারালেন  ◈ গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জ রুটে আসছে মেট্রোরেল ◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব

প্রকাশিত : ২৪ জুন, ২০২০, ০৭:৫৬ সকাল
আপডেট : ২৪ জুন, ২০২০, ০৭:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবছর বিশ্বে রেমিটেন্স হ্রাস পাবে রেকর্ড ২০ শতাংশ

রাশিদ রিয়াজ : [২] গত বছর বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমান ছিল ৭১৪ বিলিয়ন ডলার। এবছর কোভিড লকডাউন এবং কাজ বন্ধ থাকায় তা হ্রাস পেয়ে দাঁড়াতে পারে ৫৭২ বিলিয়ন ডলারে। বিশ্বব্যাংক, অক্সফোর্ড বিশ্বদ্যালয় ও গুগলের তথ্য বিশ্লেষণ করে এক প্রতিবেদনে এ আভাস দিয়েছে মার্কিন গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার।

[৩] ২০১৮ সালে ১০টি দেশের প্রবাসীরা রেমিটেন্সের ৬১ শতাংশ তাদের দেশে পাঠায়। কোভিডের কারণে ২৭২ মিলিয়ন প্রবাসী ও অভিবাসী কাজ হারানোর ফলে তারা নিজেদের দেশে অর্থ পাঠাতে পারছেন না।

[৪] ইউরোপ ও মধ্যএশিয়ায় নিম্ন ও মধ্যআয়ের প্রবাসীদের রেমিটেন্স হ্রাস পেয়েছে ২৮ শতাংশ। দক্ষিণ এশিয়ায় এ হার ২২, সাব-সাহারা আফ্রিকায় ২৩, লাতিন আমেরিকা ও ক্যারিবিয়তে ১৯, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার প্রবাসীদের রেমিটেন্স হ্রাস পেয়েছে ২০ শতাংশ।

[৪] ২০০৯ সালে মহামন্দায় বিশ্বে রেমিটেন্স হ্রাস পায় ৫ শতাংশ। ২০১৬ সালে তেলের দর ব্যাপক হ্রাসে রেমিটেন্স কমেছিল ১ শতাংশ। ২০১১ ও ২০১৯ সালে গৃহযুদ্ধের মধ্যেও ইয়েমেনে রেমিটেন্স বৃদ্ধি পায়।

[৫] কোভিড লকডাউনে প্রেরিত রেমিটেন্সের দিক থেকে শীর্ষ ১০টি দেশের প্রবাসীদের কর্মক্ষমতা হ্রাস পেয়েছে ৩৩ শতাংশ (১৫ ফেব্রু-মে ২১), অন্য ১১৬টি দেশের প্রবাসীদের এ হার ২৬ শতাংশ। গত ২৮ মে পর্যন্ত ওই ১০টি দেশের প্রবাসীরা ৬৭দিন ও বাকি ১৫৪টি দেশের প্রবাসীরা ৫৭ দিন কাজ করতে পারেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়