শিরোনাম
◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ সবাইকে ভোট দেওয়ার এবং জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ ◈ দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নারীদের বিপিএল ◈ জামায়াত নেতার অর্থ বহনের বিষয়ে যা জানালেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক

প্রকাশিত : ২৪ জুন, ২০২০, ০১:৫৩ রাত
আপডেট : ২৪ জুন, ২০২০, ০১:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড পজিটিভে বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ

রাশিদ রিয়াজ : [২] কোভিড টেস্ট রিপোর্ট পজিটিভ আসার খবর নিজেই জানিয়েছেন সার্বিয়ান টেনিস তারকা জকোভিচ। সিএনএন

[৩] জকোভিচের স্ত্রী জেলেনার টেস্টের রিপোর্টও পজিটিভ এসেছে। তবে তার বাচ্চাদের রিপোর্ট এসেছে নেগেটিভ।

[৪] এর আগে বুলগেরিয়ার টেনিস তারকা গ্রিগর দিমিত্রভের কোভিড পজিটিভে তোলপাড় শুরু হয় বিশ্ব টেনিস মহলে। অভিযোগের তির ছিল জকোভিচের দিকেই। কারণ তার আমন্ত্রণে দিমিত্রভ-সহ যারাই বেলগ্রেডে আদ্রিয়া প্রদর্শনী টুর্নামেন্ট খেলতে গিয়েছিলেন, প্রত্যেকেই কোভিডে আক্রান্ত হন।

[৫] কোভিড মহামারীর মধ্যে এ টুর্নামেন্ট আয়োজনের দরকার কী ছিল, সেই প্রশ্নই উঠেছে ।

[৬] আপাতত ১৪ দিন জকোভিচ কোয়ারেন্টাইনে থাকবেন। পাঁচ দিন পরে ফের পরীক্ষা করা হবে তার। জকোভিচ বলেছেন কোভিড ভাইরাসের সঙ্গে আত্মস্থ হয়েই দিন অতিবাহিত করতে হবে। তবে তার ডাকে সাড়া দিয়ে টুর্নামেন্টে এসে যারা কোভিডে আক্রান্ত হয়েছেন সে জন্যে তিনি ক্ষমা চান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়