শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৩ জুন, ২০২০, ০৯:৩১ সকাল
আপডেট : ২৩ জুন, ২০২০, ০৯:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পূর্বধলায় রেড জোন ঘোষণা

হাবিবুর রহমান, পূর্বধলা : [২] নেত্রকোনার পূর্বধলায় মঙ্গলবার (২৩ জুন) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদা আক্তার উপজেলায় ৪টি ইউনিয়নের ৬টি ওয়ার্ডকে রেড জোন হিসেবে ঘোষণা করেন । এছাড়া ২টি ওয়ার্ডকে ইয়েলো জোন ঘোষণা করা হয়েছে।

[৩] রেড জোন ঘোষিত এলাকার মধ্যে রয়েছে পূর্বধলা সদর ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ড, জারিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড, আগিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড ও গোহালাকান্দা ইউনিয়নের ১ ও ৩ নং ওয়ার্ড।এছাড়া ইয়েলো জোনের মধ্য রয়েছে পূর্বধলা সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড ও গোহালাকান্দা ইউনিয়নের ২ নং ওয়ার্ড।

[৪] রেড জোন হিসেবে চিহ্নিত এলাকা লকডাউন করা হবে। উপজেলা প্রশাসন ও ইউনিয়ন কমিটি স্ব স্ব এলাকায় লকডাউন বাস্তবায়ন করবে। একইসাথে ইয়েলো জোনের নাগরিকদের জন্যে সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণে নির্দেশনা জারি করা হয়েছে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়