শিরোনাম
◈ প্রচুর টাকা ঢেলেও প‌য়েন্ট টে‌বি‌লের তলানীতে লিভারপুল  ◈ ইরানের পাল্টা হামলায় প্রতিরক্ষা সংকটে ইসরায়েল ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে

প্রকাশিত : ২৩ জুন, ২০২০, ০৬:৩৪ সকাল
আপডেট : ২৩ জুন, ২০২০, ০৬:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পর্তুগিজ ফুটবলার হয়ে ইতালিয়ান লিগে বেশি গোল করার রেকর্ড রোনালদোর ঝুলিতে

স্পোর্টস ডেস্ক : [২] প্রতিপক্ষ বোলোনিয়ার মাঠে পেনাল্টি থেকে একটি গোল করে জুভেন্টাসের জয়ে অবদান রাখার পাশাপাশি দারুণ একটি রেকর্ডও গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ ফুটবলার হয়ে ইতালিয়ান সেরি আয় সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটি এখন তার ঝুলিতে।

[৩] সোমবার রাতে বোলোনিয়ার বিপক্ষে প্রথমার্ধের খেলায় পেনাল্টি থেকে গোলটি করে রেকর্ডটি দখলে নেন রোনালদো। ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে নাম লেখানো পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলারের ইতালির শীর্ষ লিগটিতে গোলের সংখ্যা দাঁড়াল ৪৩টি, যা কোনো পর্তুগিজ ফুটবলারের পক্ষে সর্বোচ্চ।

[৪] এই রেকর্ডটি এতদিন দখলে ছিল পর্তুগালের সাবেক ফুটবলার রুই কস্তার। ফিওরেন্তিনা ও এসি মিলানের হয়ে ১৯৯৪ ও ২০০৬ সালে ৪২টি কওে গোল করেছিলেন অ্যাটাকিং এই মিডফিল্ডার। বোলোনিয়ার বিপক্ষে গোলটি নিয়ে চলতি সেরি আয় রোনালদোর গোলসংখ্যা দাঁড়াল ২২টি, যা ক্লাবটির হয়ে প্রথম মৌসুমে করা গোলের চেয়ে একটি বেশি। - দেশরুপান্তর

[৫] পর্তুগিজ ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে ও লা লিগায়ও সবচেয়ে বেশি গোল করার রেকর্ড রয়েছে রোনালদোর। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৯৬টি ম্যাচ খেলে রেকর্ড ৮৪টি গোল করেন এই ফরোয়ার্ড। আর লা লিগায় রিয়াল মাদ্রিদের হয়ে ২৯২টি ম্যাচে করেন ৩১১টি গোল, ক্লাবটির হয়ে সবচেয়ে বেশি গোলদাতা খেলোয়াড়ও রোনালদো। স্পেনের শীর্ষ লিগে তার চেয়ে সবচেয়ে বেশি গোলদাতা একমাত্র খেলোয়াড় বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি। - সকার ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়