শিরোনাম
◈ ব্রিকস সম্মেলনের আগে দক্ষিণ দিল্লির বস্তি ঢেকে দেওয়ায় ক্ষোভ, উন্নয়ন নয় ‘আড়াল’ করার অভিযোগ: ক্ষুব্ধ বাসিন্দারা ◈ বড় সুখবর কিডনি রোগীদের জন্য, সব জেলা-উপজেলায় মিলবে ডায়ালাইসিস সেবা ◈ বৈশ্বিক দুর্যোগে সবচেয়ে নিরাপদ দেশ হতে পারে অস্ট্রেলিয়া, যে কারণে এগিয়ে নিউজিল্যান্ডও ◈ বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কর্ণফুলীতে মাইক্রোবাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৪, আহত ৮ ◈ শেষ দুই মি‌নি‌টে ২ গোল ক‌রে জিত‌লো আর্সেনাল ◈ এমবাপ্পের জোড়া গোল, লা লিগায় জ‌য়ে ফির‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ আদানির বিদ্যুৎ এখন গলার কাঁটা ◈ সংসদে গঠনমূলক আলোচনা ও দায়িত্বশীল ভূমিকার জন্য স্পিকার-ডেপুটি স্পিকারের প্রশংসা ◈ বিমানবন্দরে প্রবাসীদের টার্গেট করে সক্রিয় শতাধিক অপরাধী চক্র, সিসিটিভিতে নজরদারি জোরদার ◈ লিভারপুল আবার পয়েন্ট হারাল, এবার হোঁচট খেলো চেলসিও

প্রকাশিত : ২৩ জুন, ২০২০, ০৪:১৫ সকাল
আপডেট : ২৩ জুন, ২০২০, ০৪:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানের ক্রিকেটার হায়দার আলী, হারিস রউফ ও শাদাব খানের কোভিড শনাক্ত

এল আর বাদল : [২] বাংলাদেশের পর এবার পাকিস্তানের ক্রিকেটেও করোনার হামলা। আক্রান্ত হওয়ার কারণে এই তিন ক্রিকেটারের দলের সঙ্গে ইংল্যান্ড সফরে যাওয়া অনিশ্চত হয়ে পড়েছে।

[৩] পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানায়, রাওয়ালপিন্ডিতে রোববার করোনাভাইরাস পরীক্ষা করানো পর্যন্ত এই তিন জনের মধ্যে কোনো উপসর্গ দেখা যায়নি। তারা ১৪ দিনের সেলফ-আইসোলেশনে থাকবেন। এই ত্রয়ীর সঙ্গে রাওয়ালপিন্ডিতে পরীক্ষা করানো হয় ইমাদ ওয়াসিম ও উসমান শিনওয়ারির। তাদের ফল নেগেটিভ এসেছে। -বিডিনিউজ

[৪] বোলিং কোচ ওয়াকার ইউনিস, অলরাউন্ডার শোয়েব মালিক ও ফিজিওথেরাপিস্ট ক্লিফ ডিকন ছাড়া বাকি খেলোয়াড় ও কোচিং স্টাফের সোমবার পরীক্ষা করানো হয় যথাক্রমে লাহোর, করাচি ও পেশোয়ারে। তাদের ফল জানা যেতে পারে আজ মঙ্গলবার।

[৫] শাদাব-রউফ-হায়দারের সংস্পর্শে আসা সবাইকে সেলফ-আইসোলেশনে যাওয়ার পরামর্শ দিয়েছে পিসিবি। তবে এখনও দলীয় অনুশীলন শুরু না করায় পুরো স্কোয়াডকে সেলফ-আইসোলেশনে যেতে হবে না।

[৬] পাকিস্তান দল লাহোর থেকে ম্যানচেস্টারের উদ্দেশে উড়াল দেবে আগামী ২৮ জুন। অগাস্ট-সেপ্টেম্বরের এই সিরিজে তারা খেলবে তিনটি করে টেস্ট ও টি-টোয়েন্টি। কিছুদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর দিয়েছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। এর আগে আক্রান্ত হয়েছিলেন তৌফিক উমর। সাবেক এই বাঁহাতি ব্যাটসম্যান পরে সুস্থ হয়ে ওঠেন। গত এপ্রিলে কোভিড-১৯ রোগে মারা যান দেশটির সাবেক ক্রিকেটার জাফর সরফরাজ। - ক্রিকইনফো

  • সর্বশেষ