শিরোনাম
◈ ১০ টাকার নোটের দাম ২০ হাজার, সুন্দরবনে দস্যুদের অভিনব চাঁদাবাজি ◈ সঙ্গীসহ বিনামূল্যে ওমরাহ পালনের সুযোগ, আবেদন করবেন যেভাবে ◈ আট দিন ঝুপড়িতে বন্দি, পালানোর চেষ্টা করেও ব্যর্থ; কাঁচা কদু-ডাল খাইয়ে হাতে-পায়ে শিকল, যেভাবে পাহাড়ে চলত মানবপাচার ◈ এবার হবিগঞ্জে জাতীয় গ্রিডের পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার তেল চুরি ◈ পুলিশি হামলার বিচার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা শিক্ষার্থীদের ◈ কারাগারের নিরাপত্তা জোরদারে ৭ দফা নির্দেশনা, সিসিটিভি নজরদারি ও আকস্মিক পরিদর্শন বাধ্যতামূলক ◈ সরকারি দপ্তরে ঘুষ-খরচ কমলে শ্রমিকদের ৩০-৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব: মাসুদুজ্জামান ◈ দুই দশকের বেশি সময়েও থামেনি রাজনৈতিক সহিংসতা, সরকার বদলালেও বদলায়নি সংঘাতের চিত্র ◈ সাধারণ লবণের বদলে পটাশিয়ামসমৃদ্ধ লবণ ব্যবহারে বছরে ৩০ লাখ মৃত্যু ঠেকানো সম্ভব: গবেষণা ◈ হরমুজ প্রণালির বিকল্প জ্বালানি উৎস হিসেবে বিশ্ববাজারে গুরুত্ব বাড়ছে আফ্রিকার, বাড়ছে বিনিয়োগ!

প্রকাশিত : ২৩ জুন, ২০২০, ০৭:২৫ সকাল
আপডেট : ২৩ জুন, ২০২০, ০৭:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে এক্সিলেন্ট ওয়াল্ড নামক প্রতিষ্ঠানে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রাজু চৌধুরী : [২] চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকার আইকন টাওয়ারে মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) পরিচালনার মাধ্যমে প্রতারণা ও ক্ষতিকারক ওষুধ বিক্রি করার দায়ে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

[৩] সোমবার (২২ জুন) বিশেষ অভিযান চালিয়ে এক্সিলেন্ট ওয়াল্ড নামক ওই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। জেলা প্রশাসন সূত্র জানান, এক্সিলেন্ড ওয়ার্ল্ডের ব্যবসার জন্যে ওষুধ প্রশাসন অধিদপ্তরের কোনো অনুমোদন নেই। ওষুধ গুলিতে থেরাপিউডিক দাবি করা হয়েছে যে বিভিন্ন রোগের চিকিৎসায় এই ওষুধসমূহ কাজ করছে। প্রকৃতপক্ষে এসব ওষুধে সরকারের কোনো অনুমোদন নেই। এসব যৌনশক্তি বর্ধক জাতীয় ওষুধ প্রেস্ক্রিপশন করার নিয়মও নেই। এসব ওষুধ সেবনে জনগণের স্বাস্থ্যের অনেক ক্ষতি করতে পারে।

[৪] অভিযান পরিচলনাকারী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, এক্সিলেন্ট ওয়ার্ল্ড নামের প্রতিষ্ঠানটি আইকন টাওয়ারের ৭ম তলায় মাল্টি লেভেল মার্কেটিং পদ্ধতিতে বিভিন্ন ধরনের ওষুধ ও কসমেটিক্স বিক্রয় করে আসছে। এসময় বিপুল পরিমাণ ওষুধ ও কাগজপত্র জব্দ করা হয়। যা ডাক্তারের পরামর্শ ব্যতিরেকে মানবদেহের জন্য খুবই বিপদজনক। ওষুধগুলোর মধ্যে পাওয়ার সোর্স কিং, ভিটা পাওয়ার, ওমেগা ৩-৬-৯, হার্ট কেয়ার ও গ্যানো মরিং ফুড ক্যাপসুল।
[৬] তিনি আরো বলেন, সাইক্লিং পদ্ধতিতে এ ব্যবসা পরিচালনা করা হয়। এক্সিলেন্ট ওয়াল্ডে একজন কাস্টমারকে সদস্য হতে হলে ৭ হাজার টাকার ওষুধ সামগ্রী কিনতে হয়। ফলে নতুন কেউ যদি তার মাধ্যমে যোগ দেয় তাহলে তিনি কমিশন ৫০০ টাকা পায়।

  • সর্বশেষ