শিরোনাম
◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন ◈ সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের ◈ বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করবে, অন্য দেশের হস্তক্ষেপ চাই না: পররাষ্ট্রমন্ত্রী ◈ পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন সরকার পছন্দের লোককে বসাবে, এটাই স্বাভাবিক : তাজুল ইসলাম (ভিডিও) ◈ দিল্লি বা ইসলামাবাদ নয়, তারেক রহমানের হাত ধরে নতুন পথে বাংলাদেশ  ◈ ভারতে ‌গি‌য়ে নিজ দ‌ল জিম্বাবু‌য়ের খেলা দেখার মতো অর্থ নেই ভক্তদের

প্রকাশিত : ২২ জুন, ২০২০, ০৮:৩৯ সকাল
আপডেট : ২২ জুন, ২০২০, ০৮:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এভারটনে লিভারপুলের হোঁচট

স্পোর্টস ডেস্ক : [২] করোনা ধাক্কা সামলে ফের শুরু হওয়া প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে ধাক্কা খেল লিভারপুল। শিরোপার খুব কাছে থাকা দলটাকে রুখে দিল এভারটন।

[৩] রোববার গুডিসন পার্কে গোলশূন্য ড্র হয় মার্সিসাইড ডার্বি ম্যাচটি। এবারের মৌসুমে লিগে এটি মাত্র দ্বিতীয় ড্র ইয়ুর্গেন ক্লপের দলের। অবশ্য ড্র করলেও শিরোপার জন্য আর মাত্র ৫ পয়েন্ট চাই লিভারপুলের।

[৪] তবে বুধবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষেও শিরোপা উৎসবের সুযোগ পেতে পারে লিভারপুল। সে ক্ষেত্রে অবশ্য সোমবার বার্নলির বিপক্ষে হারতে হবে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির।

[৫] তিন দশক পর লিগ শিরোপার অপেক্ষায় থাকা লিভারপুলের পয়েন্ট ৩০ ম্যাচে ৮৩। দ্বিতীয় স্থানে থাকা সিটির পয়েন্ট ২৯ ম্যাচে ৬০। এভারটন ৩০ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে আছে ১২তম স্থানে। - গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়