শিরোনাম
◈ শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা! ◈ বার বার বিমান বাংলাদেশে স্বর্ণের চালান ও কর্মীসহ আটক: ‘স্বর্ণের খনি’ হয়ে উঠছে উড়োজাহাজ? ◈ চট্টগ্রাম বন্দরে ট্রেইলার শ্রমিককে মারধরের অভিযোগ, বন্ধ কনটেইনার ডেলিভারি ◈ মিরপুরে হামলা-ভাঙচুরে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা ◈ নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় এজহারভুক্ত আসামী গ্রেফতার মিজানুর রহমান ◈ দেশে চুরি হওয়া ফোন চীনে কিনে সেটি আবার ঢাকায়, প্র'তারিত বহু ব্যবসায়ী (ভিডিও) ◈ নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার, ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ◈ সৌদি আরবে থাকা বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ◈ রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি-২ দল ◈ বিশ্বের বৃহৎ মুক্ত বাণিজ্য জোট আরসিইপিতে যোগদানের পথে বাংলাদেশ, লাভ কি?

প্রকাশিত : ২২ জুন, ২০২০, ১০:৩১ দুপুর
আপডেট : ২২ জুন, ২০২০, ১০:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহিউদ্দিন আহমদ : মুক্তিযুদ্ধের খেতাব

মহিউদ্দিন আহমদ : একাত্তরের মুক্তিযুদ্ধে অবদানের জন্য অনেকেই খেতাব দেওয়া হয়েছে। তাঁরা অনেকেই সত্যিকারের বীর, নমস্য। যে মুক্তিযোদ্ধারা খেতাব পাননি বা অপেক্ষাকৃত নিচু মানের খেতাব পেয়েছেন, তাঁরা বীর হিসেবে ছোট, এটা মনে করার কারণ নেই। এখানে ব্যাক্তিগত ও গোষ্ঠিগত পছন্দ- অপছন্দ এবং রাজনৈতিক বিবেচনা কাজ করেছে। 'ক্ষমতাসীন' সেক্টর কমান্ডাররা অনেকেই নিজেদের জন্য বীর উত্তম খেতাব বরাদ্দ রেখেছিলেন। বীর উত্তমদের কেউ কেউ যুদ্ধের নয় মাসে নিজ হাতে একটি গুলিও ছুড়েননি। তিনজন কমান্ডার তখন সেক্টরের কমান্ডে ছিলেন না। তাদের খেতাব দেওয়া হয়নি। এরা হলেন, মোঃ আবদুল জলিল, আবু উসমান চৌধুরী এবং নাজমুল হক। নাজমুল হক মুক্তিযুদ্ধ চলাকালে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন। তাঁকে সবাই ভুলে গেছে। আবু উসমানকে ১৯৯৬ সালের পর সম্ভবত বীর উত্তম পদক দেওয়া হয়েছে। পদক নিয়ে যে 'স্বেছাচারিতা' হয়েছে, এ বিষয়ে মুখ খুলেছিলেন শাফায়াত জামিল। তাঁর মতে অনেকেই 'খয়রাতি' বীর উত্তম খেতাব পেয়েছিলেন। আমার 'বিএনপি: সময়-অসময়' বইয়ে তাঁকে এ বিষয়ে কোট করেছি। ফেসবুক থেকে

  • সর্বশেষ