শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২২ জুন, ২০২০, ০৫:০৩ সকাল
আপডেট : ২২ জুন, ২০২০, ০৫:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রকৃতির কাছে হার মানতে হবে, কখনও ভাবিনি : ড. কামাল

মিনহাজুল আবেদীন : [২] এমন বৈরী পরিবেশে মনোবল শক্ত করে বেঁচে আছি। তবে দুঃখ হয় সাধারণ মানুষের কষ্ট দেখে।জাগোনিউজ

[৩] রোববার কথাগুলো বলেন, প্রবীণ রাজনীতিক এবং গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে এসব কথা বলেন তিনি।

[৪] তিনি বলেন, ‘এমন পরিস্থিতিতে নিয়ম করে চলাই উত্তম। বাইরে যাই না একেবারেই। ওষুধ-পথ্য নিয়ম করে চলছে। সময় কাটে পরিবারের আপনজনদের সঙ্গেই। করোনা হয়নি, আপাতত এটিই বড় সান্ত্বনা।’

[৫] এ সংবিধান প্রণেতা বলেন, রাষ্ট্র চাইলে মানুষকে আরো নিরাপদে রাখতে পারত। প্রচুর সময় পেয়েছিল প্রস্তুতির। তখন আমলে নেয়নি। এখনও নানা অসঙ্গতি মধ্যে পড়েছে।

[৬] ড. কামাল হোসেন বলেন, ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি সবই বিপর্যয়ে। সাধারণরা চাকরি হারাচ্ছে। লকডাউন আরও হুমকিতে ফেলে দিচ্ছে জীবন-জীবিকা। সরকার হয়তো পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে।

[৭] তিনি বলেন, মাঝে মাঝে অসহায় বোধ করছি। এত শোক চারদিকে! এ সমাধান কোথায়?

  • সর্বশেষ
  • জনপ্রিয়