শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ২২ জুন, ২০২০, ০১:১৫ রাত
আপডেট : ২২ জুন, ২০২০, ০১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ পরীক্ষার গতি হ্রাস করতে তাগিদ ট্রাম্পের [২] কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদকারীরা লুটেরা ও সন্ত্রাসী

রাশিদ রিয়াজ, আসিফুজ্জামান পৃথিল: [৩] ওকলাহোমার তুলসায় ট্রাম্পের প্রথম নির্বাচনী সভাতে ধারণার অর্ধেক সমর্থকও আসেননি। ফক্স, এবিসি, সিএনএন।

[৪] ট্রাম্প বলেন, পরীক্ষা একটা দ্বিধারী তরবারীর মতো। যখন আপনি বেশি পরীক্ষা করবেন, আপনি বেশি রোগী খুঁজে পাবেন।

[৫] ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা সিএনএনকে বলেছেন, প্রেসিডেন্ট নিশ্চয়ই মজা করছিলেন। কিন্তু এই বক্তব্যের তীব্র সমালোচনা শুরু করেছে জো বাইডেনের প্রচারণা দল।

[৬] ট্রাম্প চীনকে ঈঙ্গিত করে বেশ কিছু বর্ণবাদী শব্দও উচ্চারণ করেন। তিনি বলেন, আমি এই রোগের নাম দেবো কুঙ ফ্লু। আমি চাইলে আরও ১৯টি আলাদা নাম দিতে পারি।

[৭] ট্রাম্প এই জনসভায় মার্কিন গণমাধ্যমগুলোকে উগ্রবাদী বামপন্থী বলেও অভিহিত করেন।

[৮] ট্রাম্প বলেন, তারা নিজেদের প্রতিবাদকারি বলেন, কিন্তু যুক্তরাষ্ট্র দেখেছে তারা কিভাবে লুটপাট চালিয়েছে, জনগণের সম্পদ বিনষ্ট করেছে, শতশত পুলিশ কর্মকর্তাকে আহত করেছে। [৯] ট্রাম্পের অভিযোগ গণমাধ্যমগুলো দূর্বল ও মানসিক ভারসাম্যহীন জো বাইডেনকে সমর্থন করছে। রাস্তায় নেমে আসা পাগলদেরও তারা সমর্থন করছে। অথচ গণমাধ্যমের দায়িত্ব ক্ষমতাসীন প্রেসিডেন্টকে প্রশ্নাতীতভাবে সহায়তা করা। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়