শিরোনাম
◈ পর্যটন, চিকিৎসা ও ব্যবসায় ভিসা সহজ করল ভারত, ক্যাটাগরি কমল ৯টিতে, ফরম ছোট ৭০% ◈ রাজধানীতে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই ◈ পুলিশের স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামে এসপি জাহাঙ্গীর নজরদারিতে; জব্দ দুই ফোন ◈ শেখ হাসিনা আপিল করতে পারবেন কিনা, যে উদাহরণ দিলেন অ্যাটর্নি জেনারেল ◈ সাফের দ্বিতীয় সে‌মিফাইনা‌লে বাংলাদেশের প্রতিপক্ষ পা‌কিস্তান ◈ যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ◈ হামজা-শমিতের গোল, ফারহানের জাদু, শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ ◈ আমি নতুন মন্ত্রী, সাইড টক করলে অসুবিধা হয়: কৃষিমন্ত্রী ◈ মালদ্বীপকে হারিয়ে ভারত সা‌ফের সেমিফাইনালে  ◈ ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যে আমরাও শতভাগ একমত: জামায়াত আমির

প্রকাশিত : ২২ জুন, ২০২০, ১২:০১ দুপুর
আপডেট : ২২ জুন, ২০২০, ১২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রহ্মপুত্র-যমুনা এবং পদ্মা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে

শাহানুজ্জামান টিটু : [২] আগামী ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র ও পদ্মার পানি স্থিতিশীল থাকতে পারে এবং ৪৮ ঘণ্টায় পদ্মা ও যমুনার পানি বাড়বে।

[৩] রোববার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের উত্তর-পূর্বাঞ্চলের মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের পানি হ্রাস পাচ্ছে। পরবর্তী ৪৮ ঘণ্টায় পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।

[৪] পরবর্তী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি স্থিতিশীল থাকতে পারে এবং এ সময়ে পানি বিপদসীমার নিচে অবস্থান করতে পারে।

[৫] দেশের পর্যবেক্ষণাধীন ১০১টি পানি সমতল স্টেশনের মধ্যে ৬০টি স্টেশনের পানি বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে হ্রাস পেয়েছে ৪১টি পানি স্টেশনের। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ