শিরোনাম
◈ তুরস্কের কাছে ১ বিলিয়ন ডলার ও সুন্দরী নারী দাবি, না হলে সম্পর্ক ছিন্নের হুমকি উগান্ডার সেনাপ্রধানের ◈ এনডিটিভি সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী: চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে উদ্বেগ থাকলে ভারত স্পষ্টভাবে জানাক ◈ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা চরমে: ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি অবরোধের হুমকি ◈ সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই ◈ ‘টাকা দিন, এমপি হন’ ১২ কোটির বিনিময়ে এমপি পদ, বিস্ফোরক অভিযোগ চট্টগ্রামের বিএনপি নেত্রীর ◈ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু ◈ গণতন্ত্র একটি আস্থার জায়গা: চীফ হুইপ  ◈ লটারি কখনোই মেধা যাচাইয়ের সঠিক পদ্ধতি নয়, এটি ধনী-গরিব বৈষম্যও কমাতে কার্যকর হয়নি: শিক্ষা মন্ত্রী ◈ ফার্নেস তেলের নতুন দাম নির্ধারণ, লিটারে বেড়েছে ২৪.৫৯ টাকা ◈ ফুয়েল পাস অ্যাপে প্রবেশ বন্ধ, সার্ভার জটিলতায় করা যাচ্ছে না নিবন্ধন, ৫ ঘণ্টা অপেক্ষার পর মিলছে তেল

প্রকাশিত : ২১ জুন, ২০২০, ১১:৪৫ দুপুর
আপডেট : ২১ জুন, ২০২০, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করিমগঞ্জের কাদিরজঙ্গল ইউপির ৪টি রাস্তা যেন মরণ ফাঁদ

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি: [২] জেলার করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের কাচাপাকা ৪টি রাস্তা যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সেসব রাস্তায় চলাচলে বিঘ্ন এবং প্রায় প্রতিদিনই একাধিকবার ঘটছে ভয়াবহ দুর্ঘটনা। তাই রাস্তাগুলো দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে এলাকাবাসী।

[৩] সরেজমিনে গিয়ে দেখা গেছে, জেলার করিমগঞ্জ ও তাড়াইল উপজেলার সংযোগ সড়কের নরসুন্দা নদীর ওপর নির্মিত ব্রিজে উঠার দু'পাশের রাস্তায় গর্ত, করিমগঞ্জ থেকে পিটুয়াতে আসার কয়েক কিলোমিটার ভাঙা রাস্তা, মলাই ফকির বাজার থেকে বড়চর হয়ে খিরারচর বাজারের সংযুক্ত চলাচল অনুপযোগী কাচা রাস্তা ও দেওয়াগঞ্জ বাজার হয়ে কিশোরগঞ্জ যাওয়ার রাস্তায় চারমাস ধরে নির্মিতব্য কালভার্টের কাজ শেষ না হওয়ায় এই দুর্ভোগ পোহাতে হচ্ছে কাদিরজঙ্গলবাসীকে।

[৫] প্রতিনিয়ত হাজার হাজার মানুষ এই ৪টি রাস্তা দিয়ে চলাচল করে। শতশত রিকাশা, ভ্যান, ইজিবাইক, ভডভডি, নসিমন, করিমন, সিএনজি ও কোম্পানীর পিক-আপ ভ্যানসহ বিভিন্ন রকমের মোটরযান চলাচল করে।

[৬] ১ নং কাদির জঙ্গল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো.ছাইদুর রহমান বলেন, করোনার অজুহাত দেখিয়ে টিকাদার কালভার্টের কাজ বন্ধ রেখেছিল। আমার কড়াকড়ি অবস্থানের প্রেক্ষিতে সপ্তাহ দুয়েক ধরে আবার কাজ শুরু করেছে। বাকি রাস্তাগুলোতেও আশা করি দ্রুত নির্বিঘ্নভাবে চলাচলের ব্যবস্থা করতে পারবো। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়