শিরোনাম
◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের

প্রকাশিত : ২১ জুন, ২০২০, ০৫:৪৬ সকাল
আপডেট : ২১ জুন, ২০২০, ০৫:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিসার ওপর নতুন কড়াকড়ি আনছে যুক্তরাষ্ট্র, ঘোষণা আজ-কালের মধ্যে

ডেস্ক রিপোর্ট : ভিসার ওপর কড়াকড়ি আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ-কালের মধ্যেই এ বিষয়ে ঘোষণা দেবেন তিনি। তবে নির্দিষ্ট বিদেশি শ্রমিকদের ওপর এ কড়াকড়ি আরোপ করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

শনিবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা আগামীকাল (আজ) ও অথবা পরেরদিন বিশেষ কিছু ঘোষণা করতে যাচ্ছি।

ভিসার ওপর নতুন কড়াকড়ি আরোপের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ছাড় দেয়া হবে কি-না, এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, খুব কম সংখ্যক।

তিনি বলেন, ‘বড় ব্যবসার জন্য তাদের দরকার আছে (তবে) তাদের মধ্যে নির্দিষ্ট লোকজন দীর্ঘদিন ধরে আমাদের দেশে আসছেন। কিছু সংখ্যক বাদে তাদের সংখ্যাটাও বেশি। এবং আমরা কিছু সময়ের জন্য ওপর কড়াকড়ি আরোপ করতে পারি।’

তবে ট্রাম্পের এ ঘোষণায় আপত্তি জানিয়েছেন সমালোচকরা। তারা বলছেন, ট্রাম্পের দীর্ঘদিনের স্বপ্ন যুক্তরাষ্ট্রে অভিবাসীদের সংখ্যা কমিয়ে আনা। এমনকি ভোটারদের কাছেও এ বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তাই সামনে নির্বাচনকে ঘিরে অভিবাসী কমাতে করোনাভাইরাস মহামারিকে ঢাল হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে ট্রাম্পের অভিবাসন নীতির বিপক্ষে যুক্তরাষ্ট্রের প্রধান প্রধান কোম্পানিগুলো। বিশেষ করে প্রযুক্তি কোম্পানিগুলো ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন বিদেশি শ্রমিকদের ওপর বাধানিষেধ আরোপ থেকে বিরত থাকার জন্য। তবে আশঙ্কা, এতে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে ট্রাম্প ভিসার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করলে তা হবে করোনাভাইরাস মহামারিজনিত অর্থনৈতিক বিপর্যয়ের কারণে অভিবাসন নীতির ওপর নেয়া তার সর্বশেষ পদক্ষেপ। এর আগে গত এপ্রিলে বিদেশি শ্রমিকদের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন ট্রাম্প। বিদেশি নাগরিকদের স্থায়ী আবাসিক সুবিধা দেয়ার ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন।

  • সর্বশেষ