শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ২১ জুন, ২০২০, ০৫:১৩ সকাল
আপডেট : ২১ জুন, ২০২০, ০৫:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় আক্রান্ত মাশরাফিকে নিয়ে রমিজ রাজার টুইট

ডেস্ক রিপোর্ট : [২] বাংলাদেশ দলের সাবেক সফল অধিনায়ক ও নড়াইল-২ আসনের বর্তমান সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া প্রার্থনা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা।

[৩] শনিবার সন্ধ্যায় এক টুইট বার্তায় জনপ্রিয় ক্রিকেট ধারাভাষ্যকার রমিজ রাজা লেখেন, আল্লাহর কাছে তোমার জন্য প্রার্থনা করি যেন দ্রুত করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠ।

[৪] করোনাভাইরাসে আক্রান্ত হওয়া মাশরাফি বিন মুর্তজা, নাফিস ইকবাল ও নাজমুল ইসলাম অপুর ছবি পোস্ট করে জাতীয় দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমান শনিবার রাত ১০টায় টুইট বার্তায় লেখেন- পুরো দেশ আপনাদের দ্রুত পুনরুদ্ধারের জন্য প্রার্থনা করছে। আশা করি আল্লাহর রহমতে সবকিছু ঠিক হয়ে যাবে। শিগগিরই আপনারা সুস্থ হয়ে উঠবেন।

[৫] তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মাশরাফিকে পেছনে বসিয়ে বাইক চালিয়ে যাওয়া নিজের একটি ছবি পোস্ট করে টুইটারে লেখেন- বাংলাদেশ ক্রিকেট দলের প্রিয় অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা করোনায় আক্রান্ত হয়েছেন। মহান আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুন, আমিন।যুগান্তর, প্রিয়ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়