শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২১ জুন, ২০২০, ০২:৫১ রাত
আপডেট : ২১ জুন, ২০২০, ০২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশবাসীর দোয়া চাইলেন কোভিড-১৯ এ সংক্রমিত মাশরাফি

স্পোর্টস ডেস্ক : [২] করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য (এমপি) মাশরাফি বিন মোর্ত্তজা। আজ শনিবার তার করোনা পরীক্ষার ফল জানা যায়। এ বিষয়ে বিকেলে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মাশরাফি।

[৩] নিচে তারা স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

‘আজকে আমার রেজাল্ট COVID-19 পজিটিভ এসেছে। সবাই আমার জন্যে দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি।

আক্রান্ত সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। আমাদের সবাইকে এখন আরও সতর্ক হতে হবে। সবাই ঘর থেকে বিনা প্রয়োজনে বের না হই।

আমি বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিয়ে যাচ্ছি এবং প্রয়োজনীয় বিধিনিষেধ মেনে চলছি।

করোনা নিয়ে আতঙ্ক নয়, সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।’

[৪] জানা গেছে, বেশ কিছুদিন ধরেই জ্বরে ভুগছিলেন মাশরাফি। জ্বর না সারায় করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নেন তিনি।পরীক্ষায় করোনা পজিটিভ আসে মাশরাফির। অবশ্য নিশ্চিত হওয়ার জন্য আরও একবার পরীক্ষা করানো হবে তার। বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন মাশরাফি।

[৫] এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হন মাশরাফির শাশুড়ি হোসনে আরা এবং স্ত্রী সুমনা হক সুমির বড় বোন রিক্তা করোনায় পজিটিভ হন।

https://www.facebook.com/Official.Mashrafe/posts/3289609521105176

  • সর্বশেষ
  • জনপ্রিয়