শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ২১ জুন, ২০২০, ১২:৪৯ দুপুর
আপডেট : ২১ জুন, ২০২০, ১২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাত্র ৫০ হাজার রুপির বিনিময়ে ১৭ বছর বয়সী অন্তঃসত্ত্বা কিশোরীকে বিক্রি করে দিলেন মা-বাবা !

আন্তর্জাতিক ডেস্ক : [২] এ ঘটনা ঘটেছে ভারতের গুজরাটের ভদোদরার শিনোর তালুকা এলাকায়। এ অভিযোগে ওই মা-বাবা ও কিশোরীর প্রেমিককে আটক করেছে পুলিশ। আটককৃতদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। টাইমস অব ইন্ডিয়া

[৩] পুলিশ বলছে, ওই কিশোরীর সঙ্গে বিকাশ ভাসাবা নামের এক ব্যক্তির লিভইনের সম্পর্ক ছিল। মেয়েটির মা-বাবা যখন জানতে পারেন তাদের মেয়ে অন্তঃসত্ত্বা। তখন তারা মেয়েকে মেনে নিতে অস্বীকৃতি জানান। বিকাশের কাছে ৫০ হাজার রুপিতে মেয়েটিকে বিক্রি করে দেন তারা।

[৪] নিজেকে বিক্রি করে দেয়ার কথা জানলেও মেয়েটি সুখেই বসবাস করে আসছিল। কিন্তু গত ১ জুন বিকাশ ওই তরুণীকে বাড়ি ছেড়ে যেতে বলায় থানায় অভিযোগ করে সে।

[৫] পুলিশ জানায়, ওই কিশারীর এক প্রতিবেশী তার বাবাকে বলেন, কম মূল্যে তিনি তার মেয়েকে বিক্রি করেছেন। যেহেতু কিশোরী মেয়ে তাই দাম কমপক্ষে ৫ লাখ হওয়া উচিত ছিল। এরপর থেকে ওই কিশোরীর বাবা বিকাশের কাছে অতিরিক্ত অর্থ দাবি করেন। কিন্তু সাধারণ শ্রমিক বিকাশ অতিরিক্ত কোনো অর্থ তাকে দিতে পারেননি।

[৬] ওই কিশোরীর বাবা যখন বিকাশকে অতিরিক্ত অর্থ আদায় করতে চাপ দেন, তখন বিরক্ত হয়ে বিকাশ ওই কিশোরীকে তার বাড়ি থেকে চলে যেতে বলেন। পরে কিশোরীর অভিযোগের ভিত্তিতে গুজরাট পুলিশ ওই কিশোরীর মা-বাবা ও তার প্রেমিক বিকাশকে আটক করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়