শিরোনাম
◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল ◈ ইংরেজি শিখতে সচিবদের বিদেশ সফর, প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিলো মন্ত্রণালয় ◈ জাতীয় সংসদে যে ১৬টি অধ্যাদেশ এখনই বিল আকারে উত্থাপিত হচ্ছে না ◈ বেনাপোল বন্দর এলাকায় অবৈধ বিস্ফোরকের চালান উদ্ধার

প্রকাশিত : ১৯ জুন, ২০২০, ০৬:৩৩ সকাল
আপডেট : ১৯ জুন, ২০২০, ০৬:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেতন কমলো এসআলম গ্রুপের ব্যাংক এআইবিএলের

ডেস্ক নিউজ: [২] বৃহস্পতিবার ভার্চুয়াল বোর্ড মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। কর্মকর্তাদের মোট (গ্রোস) বেতনের উপর ১০ শতাংশ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বেতন কমাচ্ছে এ ব্যাংক। সূত্র: ইত্তেফাক, নিউজ২৪

[৩] জানা গেছে, সর্বসাকুল্যে যাদের বেতন ৪০ হাজার টাকার উপরে কেবল তাদের বেতন কমছে। কয়েকটি ভাগে ভাগ করে বেতন কমাচ্ছে এ ব্যাংক। প্রথম ভাগে ৪০ হাজার টাকার উপরে কিন্তু এক লাখ টাকার নিচে তাদের বেতন ১০ শতাংশ পর্যন্ত কমবে। এক লাখ থেকে দুই লাখ টাকা পর্যন্ত কমবে ১৫ শতাংশ। যারা দুই লাখ বেতন পান তাদের কমবে ২০ শতাংশ। ব্যাংকের ডিএমডিদের কমবে ২৫ শতাংশ এবং এমডির (ব্যবস্থাপনা পরিচালক) বেতন কমবে ৪০ শতাংশ।

[৪] জুলাই মাস থেকে আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত এ নিয়ম কার্যকর থাকবে বলে জানা গেছে। এ সময় ইনসেনটিভ বোনাস ও ইনক্রিমেন্টও দেওয়া হবে না। এর আগে দ্য সিটি ব্যাংক, এবি ব্যাংক ও এক্সিম ব্যাংকের বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছে ওইসব ব্যাংকের পরিচালনা পর্ষদ।

[৫] প্রসঙ্গত, দেশের ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান খাতের বড় অংশ নিয়ন্ত্রণ করা এসআলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ এআইবিএলের চেয়ারম্যান। এআইবি্এল ছাড়াও এসআলম গ্রুপের মালিকানায় রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এনআরবি গ্লোবাল ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়