শিরোনাম
◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ ◈ সোবহানার সেঞ্চুরি কা‌জে আস‌লো না, বাংলাদেশ নারী দল‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ জিত‌লো অ‌স্ট্রেলিয়া ◈ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, এক দিনে হাসপাতালে ভর্তি রেকর্ড ২১৯৩ জন ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুর: ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া করা হয়, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ◈ হুতিরা কারা, কেন সৌদি আরবের সঙ্গে তাদের দীর্ঘদিনের লড়াই? ◈ টেস্ট ক্রিকে‌টে পেস বো‌লিং‌য়ে হাসান মাহমুদের নতুন অধ‌্যা‌য়ের সূচনা ◈ নেপালে আবারও আকস্মিক বন্যায় ৩৫ বাড়িঘর-সেতু বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ কেন্দ্র: নিরাপদে সরছেন বাসিন্দারা

প্রকাশিত : ১৯ জুন, ২০২০, ০১:৩৫ রাত
আপডেট : ১৯ জুন, ২০২০, ০১:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হারিয়ে যাওয়া ৫ শতাধিক মোবাইল উদ্ধার করেছেন সাতক্ষীরার এক পুলিশ কর্মকর্তা

সাতক্ষীরা প্রতিনিধি : [২] আর এ সব মোবাইল ফোন উদ্ধার করে সাতক্ষীরাবাসীর হৃদয় জয় করে নিয়েছেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহউদ্দিন।

[৩] বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া এসব মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃৃত মালিকদের হাতে তুুুলে দিয়ে তিনি তার নিজ দায়িত্ব পালন করেছেন বলে তিনি জানান।

[৪] বৃহস্পতিবারও বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে ১৫ টি মোবাইল উদ্ধার করে সকাল ৯ টা হতে বেলা ১১ টা পর্যন্ত তার কার্যালয় থেকে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়ছেন। উদ্ধারকৃত এই সমস্ত মোবাইল ২০১৯ এবং ২০২০ সালের বিভিন্ন সময়ে সাতক্ষীরা জেলার বিভিন্ন জায়গা থেকে হারিয়ে ও চুরি হয়ে যায়। তিনি সাতক্ষীরায় যোগদানের পর থেকে এ পর্যন্ত ৫ শতাধিক মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিয়েছেন।

[৫] আর মোবাইল ফোন গুলি সাতক্ষীরা, যশোর, খুলনা, মাগুরা, ফরিদপুর, রাজবাড়ী, রাজশাহী ও চট্টগ্রাম জেলা থেকে উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

[৬] অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন জানান, করোনা সংক্রমণজনিত পরিস্থিতির কারণে মোবাইল ফোন উদ্ধার কাজ কিছুটা বিঘ্নিত হচ্ছে। তবে, হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারের জন্য প্রয়োজনীয় সকল তথ্য সংরক্ষণ করা হচ্ছে।

[৭] তিনি এ সময় মোবাইল হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোবাইল মালিকদের তাদের মোবাইল উদ্ধারের ব্যাপারে আশাবাদী হওয়ার এবং যারা এখনো জিডি করেননি তাদের মোবাইলের সকল তথ্য, ঘটনার সময় ও তারিখ উল্লেখ পূর্বক সংশ্লিষ্ট থানায় জিডি করার পরামর্শ দেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ