শিরোনাম
◈ মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, ১৫ নভেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ বিআরটিএর ◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু  ◈ দখলমুক্ত ফুটপাত, কমছে যানজট : নতুন রূপে ফিরছে রাজধানী ◈ মহাসড়কে ডাকাতের দৌরাত্ম্য, রাত নামলেই আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও)

প্রকাশিত : ১৭ জুন, ২০২০, ০৪:১৬ সকাল
আপডেট : ১৭ জুন, ২০২০, ০৪:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জন্মদিনে রাজ্জাকের কীর্তিময় রেকর্ডের কথা বিশ্ববাসীকে জানিয়েছে আইসিসি

স্পোর্টস ডেস্ক: [২] ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম ২০০ উইকেট শিকারি বোলার আব্দুর রাজ্জাকের ৩৮তম জন্মদিন ছিলো আজ। জাতীয় দলের এই সাবেক তারকাকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

[৩] সেই শুভেচ্ছায় লাল-সবুজের জার্সি গায়ে এই সাবেক স্পিনারের কীর্তিময় রেকর্ডের কথা বিশ্ববাসীকে জানিয়েছে আইসিসি। শুভেচ্ছাবার্তায় আইসিসির অফিশিয়াল ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘১৩ টেস্ট, ১৫৩ ওয়ানডে, ৩৪ টি-টোয়েন্টি; সবমিলে ২৭৯ আন্তর্জাতিক উইকেট। ২০১০ সালের বিশ্বের দ্বিতীয় স্পিনার হিসেবে ওয়ানডেতে হ্যাটট্রিক এবং বাংলাদেশের দ্রুততম ওয়ানডে হাফসেঞ্চুরির রেকর্ডও তার। শুভ জন্মদিন আব্দুর রাজ্জাক। জাতীয় দলে না থাকলেও চমৎকার খেলে যাচ্ছেন আব্দুর রাজ্জাক। ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়কত্ব করছেন। - যুগান্তর

[৪] বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে প্রথম শ্রেণি, লিস্ট ও টি-টোয়েন্টি মিলিয়ে তিনি দেশের প্রথম ও একমাত্র বোলার যার ঝুলিতে ১ হাজার উইকেট জমা পড়েছে। তিন ফরম্যাট মিলে উইকেটসংখ্যায় তার ধারেকাছেও নেই দেশের অন্য কোনো বোলার।

[৫] বর্তমানে তার উইকেটসংখ্যা ১১৪৫টি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪১ বার পাঁচ উইকেটসহ ৬৩৪, লিস্ট এ’তে ৯ বার পাঁচ উইকেটসহ ৪১২ এবং টি-টোয়েন্টি ফরম্যাটে রাজ্জাকের শিকার ৯৯টি উইকেট। - আইসিসি ওয়েবসাইট

 

  • সর্বশেষ