শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৬ জুন, ২০২০, ০১:৪২ রাত
আপডেট : ১৬ জুন, ২০২০, ০১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দীর্ঘ তিনমাস পর লকডাউন শিথিল করায় ব্রিটেনে দোকানে ক্রেতাদের ভীড়

দেবদুলাল মুন্না: [২] সোমবার বৃটেনে লকডাউন শিথিল করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতে দীর্ঘদিন যাবত দেশটির সরকারি নির্দেশে বন্ধ করে রাখা হয় দোকানপাট। বিবিসি

[৩] অধিকাংশ স্থানেই ক্রেতারা সামাজিক দূরত্ব বজায় রাখেননি। দোকানের সামনে দেখা গেছে লম্বা লাইন।

[৪] সোমবার থেকে বৃটেনে গণপরিবহনে চড়তে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। এই বিধিনিষেধ অমান্য করলে যাত্রীদের গুনতে হবে ১০০ পাউন্ড জরিমানা।

[৫]দ্য গার্ডিয়ান জানায়, মানুষ যাতে এই বিধিনিষেধ ঠিকভাবে পালন করে সেজন্য বাস এবং রেলস্টেশনগুলোতে তিন হাজারের বেশি অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয়েছে। এদের মধ্যে পুলিশের কর্মকর্তারাও রয়েছেন।

[৬] জনস হোপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, এ পর্যন্ত যুক্তরাজ্যে ২ লাখ ৯৭ হাজার ৩৮২ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৪১ হাজার ৭৮৩ জন মানুষের। আর সেই সঙ্গে এপর্যন্ত দেশটিতে সুস্থ হয়ে উঠেছেন ১২৮৪ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়