শিরোনাম
◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’ ◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী ◈ বিদ্যুৎ–জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংকের জন্য কঠোর নির্দেশনা জারি

প্রকাশিত : ১৫ জুন, ২০২০, ১০:৫৭ দুপুর
আপডেট : ১৫ জুন, ২০২০, ১০:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ীতে নারকেল পাড়তে গিয়ে ভ্যান চালকের মৃত্যু

মো.ইউসুফ মিয়া, রাজবাড়ী প্রতিনিধি [২] জেলার সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছী রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি নারকেল গাছ থেকে পড়ে মোকছেদ আলী ওরফে তুফান (৪৩) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।

[৩] সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোকছেদ আলী রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মুরারীখোলা গ্রামের ওসমান আলীর ছেলে।

[৪] জানা গেছে, ঘটনার কিছুক্ষণ আগে মোকছেদ স্থানীয় বেলগাছী বাজার থেকে ভ্যানযোগে খড়ি (জ্বালানী কাঠ) নিয়ে বাজার সংলগ্ন বিশু দাসের বাড়ীতে যায়। এরপর ওই বাড়ীর একটি নারকেল গাছ থেকে নারকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। খানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাহার হোসেন তকদির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়