শিরোনাম
◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪%

প্রকাশিত : ১১ জুন, ২০২০, ০৮:৫২ সকাল
আপডেট : ১১ জুন, ২০২০, ০৮:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লা লিগার ধারাভাষ্যে ফিরছেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া

স্পোর্টস ডেস্ক : [২] করোনাভাইরাসের কারণে প্রায় তিন মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে মাঠে ফিরতে যাচ্ছে স্প্যানিশ লা লিগা। ইউরোপের অন্যতম শীর্ষ এই ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে অন্যরকম ফেরার অপেক্ষায় বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। হ্যাঁ, লা লিগার ম্যাচে ধারাভাষ্য দিতে দেখা যাবে দেশের ফুটবলের পোস্টারবয়কে।

[৩] গত মৌসুম থেকেই জাতীয় দল বা ক্লাবের খেলার ব্যস্ততা না থাকলে জামাল লা লিগার ম্যাচে ধারাভাষ্য দিচ্ছেন। সেই ধারাবাহিকতায় তাকে এই ভূমিকায় দেখা যাবে। - দেশরূপান্তর

[৪] করোনার কারণে বাংলাদেশে সব ধরনের খেলাই বন্ধ। জামাল ডেনমার্কে পরিবারের সঙ্গেই অবস্থান করছিলেন। নিজের খেলা নিয়ে ব্যস্ততা না থাকায় লা লিগায় ধারাভাষ্যে থাকতে কোনো সমস্যাও নেই তার।

[৫] বৃহস্পতিবার সেভিয়া ও রিয়াল বেতিসের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে ফিরবে লা লিগা। শনিবার বার্সেলোনা করোনা পরবর্তী সময়ে নিজেদের প্রথম ম্যাচ খেলবে রিয়াল মায়োর্কার বিপক্ষে। রবিবার রিয়াল মাদ্রিদ খেলবে এইবারের বিপক্ষে। এই দুই বড় দলের ম্যাচেই লা লিগার অফিশিয়াল ফেইসবুক পেজ থেকে সম্প্রচারিত ম্যাচে ধারাভাষ্যে থাকবেন জামাল।

[৬] লা লিগা মাঠে ফেরার উত্তেজনার মাঝে বুধবার জামাল নিজেই এই তথ্য জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এনিয়ে পোস্ট করেছেন বাংলাদেশ অধিনায়ক। ম্যাচগুলোতে নজর রাখার আহ্বানও জানিয়েছেন ভক্তদের। - ফেসবুক থেকে

 

  • সর্বশেষ