শিরোনাম
◈ মোদিবিরোধী পোস্টের জেরে গুম করা হয়েছিল: ট্রাইব্যুনালে সাক্ষী মাসরুর ◈ বেশি ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ, জালানি নিরাপত্তা কৌশলের নতুন রূপ ◈ বিদেশিদের হাতে যাচ্ছে না চট্টগ্রাম বন্দর ◈ সীমান্তে কুমির ও সাপ মোতায়েন ভারতের জন্যে আত্মঘাতী হতে পারে ◈ ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগের প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী ◈ নারী সাফ ফুটবল ২৫‌মে শুরু, ভারতের গ্রুপে বাংলাদেশ ◈ কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা ১০টি ভিন্ন ধরনের সেবা সরাসরি পাবেন: তারেক রহমান ◈ ক্রিকেটের সাথে গলফ খেললে আরও ২ হাজার রান করতে পারতাম: ক‌পিল দেব ◈ দেশে আসছে অনলাইন পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র: প্রধানমন্ত্রী ◈ ট্যাক্স-ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি: হাসনাত আবদুল্লাহ

প্রকাশিত : ১০ জুন, ২০২০, ০৪:২৩ সকাল
আপডেট : ১০ জুন, ২০২০, ০৪:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় নতুন করে ৭০ লাখ ছোট ব্যবসায়ী গরীব হয়ে গেছে

বিশ্বজিৎ দত্ত : [২]স্ব-ঘোষণার মাধ্যমে নতুনদের তালিকা করে সাহায্য করা দরকার।

[৩] সরকারের রিলিফ প্যাকেজের সমালোচনা করতে গিয়ে অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর যে তালিকা রয়েছে তা আগের। ফলে নতুন করে যারা গরীব হয়েছে তারা সরকার থেকে কোন সাহায্য পাচ্ছে না। দেশে প্রায় দেড়কোটি পরিবার রয়েছে যারা নতুন করে গরীব হয়েছেন বা হওয়ার পথে রয়েছেন।

[৪] এদের মধ্যে রয়েছেন, ছোট দোকানদার, হঠাৎ চাকরি নেই এমন মানুষ, হকার,ছোট ছোট নানা কাজের মানুষ। এই মানুষগুলোর তালিকা জরুরী। সরকারী ত্রাণ সহায়তার অর্থ তাদের কাছে যাওয়া দরকার। সরকারী আমলা ও ইউনিয়ন পরিষদ যে তালিকা করে তা খুবই ক্রুটি পূর্ণ। সেখানে এদের নাম নেই।

[৫]নতুন তালিকার জন্য যারা গরীব হয়েছেন তারা নিজেরাই নিজেকে ঘোষণা করতে পারনে। এরজন্য সে একটি এসএমএস সার্ভিস চালু করতে পারে সরকার। পরে সেই এসএমএসের ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ডাটা ব্যবহার করে ব্যাক্তিটিকে চিহ্নিত করা যায়। আসলেই সে অভাবে রয়েছে কিনা। তখন তাকে সাহায্য বা ঋণ যাই দেন এটি যথাযথ হবে। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়