শিরোনাম
◈ ভোটের ছুটিতে ঘরমুখো মানুষের ঢল, ফাঁকা হচ্ছে রাজধানী ◈ নির্বাচনকালীন অপরাধ দমনে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ◈ ‘মুসলিম হয়ে আমরা কী অপরাধ করেছি?’: ভোটার তালিকা ও উচ্ছেদ আতঙ্কে আসামের মুসলমানরা ◈ শেষ হলো ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা ◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা

প্রকাশিত : ১০ জুন, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ১০ জুন, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসান বিন বাংলা : এটা পরিষ্কার ডা. ফেরদৌস খন্দকার মোশতাকের বংশধর নন, তাহলে চিকিৎসক, নার্সদের জন্য আনা মাস্ক, গ্লাভস-সহ পিপিই কোন যুক্তিতে এয়ারপোর্ট কর্তৃপক্ষ আটকে রাখলো?

হাসান বিন বাংলা : শত বিতর্কের উতোরচাপানের মাঝেও এটা পরিষ্কার, ডা. ফেরদৌস খোন্দকার মোশতাকের বংশধর নন। এতদ্বসত্ত্বেও, ডাক্তার, নার্সদের জন্য আনা মাস্ক, গ্লাভস-সহ পিপিই কোন্ যুক্তিতে এয়ারপোর্ট কর্তৃপক্ষ আটকে রাখলো? ভ্যাট, ট্যাক্সের অজুহাতে? নিশ্চয়ই মাস্ক, গ্লাভস-সহ পিপিই কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে আনয়ন করা হয়নি।

 

এ ধরনের অপরিপক্ক সিদ্ধান্ত সরকারের ইমেজ ক্ষতিগ্রস্ত করার জন্য যথেষ্ট। কেউ যদি নিজের ঘাটের পয়সা খরচ করে মানবসেবা করতে চান, তবে তাকে উৎসাহিত করার পরিবর্তে নিরুৎসাহিত করার এই আমলাতান্ত্রিক ফাঁদ সমূলে উৎপাটন করা উচিত। নাকি কেউ উচ্চ মূল্যে উক্ত সামগ্রী (মাস্ক, গ্লাভস-সহ পিপিই) সরকারি কর্তৃপক্ষের কাছে বিনিময় করতে ওঁৎ পেতে আছে? হ্যাঁ, প্রশ্নগুলো উঠতেই থাকবে যদি সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে না আসে।

 

আজকাল সরকার বলতেই আমজনতা বুঝে নিয়েছে ‘বঙ্গবন্ধু কন্যাকে’। তবে কি বঙ্গবন্ধুকন্যাকেই এই সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে? যদি তাই হয় তবে কি দরকার এতোসব হরিদাশ পোদ্দারের? ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়