শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ১০ জুন, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ১০ জুন, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আনিসুল হক : আকাশ সুন্দর, বাতাস সুন্দর, ফুল সুন্দর, ফল সুন্দর এবং জীবনে অশোধ্য ঋণের বন্ধন

আনিসুল হক : ধন্যবাদ, বন্ধুরা। ধন্যবাদ, খোদাতালা। ধন্যবাদ, সবাইকে। ধন্যবাদ, আব্বা-আম্মাকে। ধন্যবাদ স্ত্রী-কন্যাকে। ধন্যবাদ, ভাইবোন, ভাইবেরাদারদের। ধন্যবাদ, যারা যারা আমাকে ভালোবাসা, আশ্রয়প্রশ্রয় দিয়ে যাচ্ছেন। জানি না, কতোদিন বাঁচবো। শুধু করোনা বা কোভিডের কারণে নয়। যেকোনো সময়ই তো যে কেউ মারা যেতে পারে। রোজ তো কুড়ি জন এদেশে মারা যায় সড়ক দুর্ঘটনায়। বছরে প্রায় পাঁচ-সাত হাজার। এতদিন যে বেঁচে ছিলাম, এজন্যই তো কৃতজ্ঞতা জানানো উচিত ভাগ্যের প্রতি, ভাগ্যবিধাতার প্রতি। এবং খুব সুন্দর জীবন পেয়েছি। খুব সুন্দর দেশে জন্মেছি, খুব সুন্দর সুন্দর মানুষের সঙ্গে জীবন কাটিয়েছি, চেনা-অচেনা বহু মানুষের ভালোবাসা পেয়েছি, অশোধ্য ঋণের বন্ধনে আবদ্ধ হয়েছি।

 

এই আকাশ সুন্দর, এই বাতাস সুন্দর। এই ফুল সুন্দর, এই ফল সুন্দর। অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা। তবু জানি নে তো কীবা তোমায় দিয়েছি মা। দোয়া করেন যেন আরো অনেকদিন সুস্থ দেহে সুস্থ মন নিয়ে মানসম্মানের সঙ্গে বাঁচতে পারি। কিন্তু এখনই যদি যেতে হয়, মনে রাখবেন, কোনো খেদ নেই। আমি কৃতজ্ঞ।

 

 

খুব সুন্দর একটা জীবন, খুব আনন্দের একটা জীবনই যাপন করে গেলাম। একটা জীবন পেয়েছিলাম, মানুষের জীবন, এর চেয়ে সৌভাগ্যের আর কীই বা হতে পারতো। থ্যাংক, গড। অ্যান্ড আই থ্যাংক ইউ অল। এটা কোনো বিদায়ী সম্ভাষণ না। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারাও সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। সুখে থাকুন। নিরাপদ থাকুন। আনন্দে থাকুন। দীর্ঘ সুন্দর জীবনের অধিকারী হোন। এই দোয়া করি। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়