শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ০৮ জুন, ২০২০, ০৮:৩৬ সকাল
আপডেট : ০৮ জুন, ২০২০, ০৮:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খন্দকার সোহেল : করোনাকালের আগে ও পরের গল্পগুলো আমাদের জন্যও আর এক থাকলো না

খন্দকার সোহেল : কিছুদিন যাবৎ বিভিন্ন আড্ডা ও আলাপে বিজ্ঞজনের মুখেই শুনছিলাম করোনাকালের আগের পৃথিবী আর করোনাকালের পরের পৃথিবীর কথা। শুনছিলাম পৃথিবীর বদলে যাবার কথা। প্রথমে ভেবেছিলাম পৃথিবীর এই বদলে যাওয়া হয়তো অর্থনৈতিক চিন্তা থেকে বলা। কিন্তু কখনো ভাবিনি এর গভীরতা নিয়ে।

 

পুরো পৃথিবী থেকে লাখ লাখ মানুষের প্রাণহানী হবার পরেও ভাবিনি। কিন্তু নিজের প্রিয়জন, পরিজন কিংবা পরিবারের একজন সদস্যের বিদায়ে এখন মর্মে মর্মে টের পাচ্ছি এই পরিবর্তনের ইঙ্গিত। যে পরিবার তার একমাত্র অবলম্বন হারিয়েছে, যে পিতা হারিয়েছে তার সন্তানকে, যে সন্তান তার পিতাকে, যে স্বামী তার স্ত্রীকে, যে স্ত্রী তার স্বামীকে কিংবা যে ভাই তার বোনকে কিংবা যে বোন তার ভাইকে হারিয়েছে একমাত্র তারাই টের পাবে এই বদলে যাওয়া।

 

ভাই-বোন কিংবা আত্মীয়-স্বজনের ফোনগুলো এলেই টের পাই, এই বদলে যাওয়া। বুক ফাঁটা আর্তনাদ বা ফুপিয়ে ফুপিয়ে কান্নান শব্দগুলো শোনা বড়ো কষ্টকর। শান্তনা দিই নিজেকে, হয়তো স্বল্পায়ু নিয়েই জন্মেছিলেন ভাইটি। অনেক দূর থেকে ক্রমশ নিজেদের গ-িতে ঘুরপাক খাচ্ছে এই মরণব্যাধী। যদি বেঁচে থাকি আমাদেরও হয়তো এই উপলব্ধি নিয়েই বাঁচতে হবে। করোনাকালের আগে ও পরের গল্পগুলো আমাদের জন্যও আর এক থাকলো না। আমাদের পৃথিবীটাও বদলে গেলো। সবাই নিরাপদে থাকুন, পরিবার-পরিজন নিয়ে ঘরেই থাকুন। সবার জন্য ভালোবাসা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়