শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ০৭ জুন, ২০২০, ০৩:৫০ রাত
আপডেট : ০৭ জুন, ২০২০, ০৩:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইসিডিডিআর,বি’র বক্তব্য বিকৃত করেছে দ্য ইকোনোমিস্ট

মহসীন কবির : [২] বাংলাদেশের কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে ব্রিটিশ গণমাধ্যম 'দ্য ইকোনোমিস্ট' আইসিডিডিআরবি'র বক্তব্য বিকৃত করেছে বলে দাবি করেছে সংস্থাটি। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ঐ দাবিকে অপ্রাসঙ্গিক উল্লেখ করা হয়। কোনো জরিপ ছাড়াই এ ধরনের দাবি করায় বিশেষজ্ঞরা গণমাধ্যমটির প্রতিবেদনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সময় টিভি

[৩] শুক্রবার (৫ জুন) ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়, বাংলাদেশের রাজধানী ঢাকাতেই কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা সাড়ে সাত লাখের বেশি হতে পারে। কম সংখ্যক পরীক্ষার কারণে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে সরকারি পরিসংখ্যানের চেয়ে কোভিডে আক্রান্তের প্রকৃত সংখ্যা অনেক বেশি হতে পারে বলে দাবি করে গণমাধ্যমটি।

[৪] আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা ইনস্টিটিউট-এর নির্বাহী পরিচালক জন ক্লেমেনসকে উদ্ধ্বৃত করে ঐ প্রতিবেদন প্রকাশ করা হলেও তা প্রত্যাখ্যান করেছে প্রতিষ্ঠানটি।

[৫] এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিডিডিআর,বি জানায়, জন ক্লেমেনসের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে দ্য ইকোনোমিস্ট। আইসিডিডিআর,বির কর্মকর্তাদের ৪ থেকে ৫ শতাংশ কর্মী কোভিড-১৯ এ আক্রান্ত হলেও এই প্রতিষ্ঠানের সঙ্গে গোটা রাজধানীকে তুলনা করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।

[৬] কোনো জরিপ ছাড়াই এ ধরনের দাবি করায় বিশেষজ্ঞরা গণমাধ্যমটির প্রতিবেদনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে আইইডিসিআর উপদেষ্টা ড. মুশতাক হোসেন বলেন, কোন বেসিসে ক্যালকুলেশনটা করা হয় সেটা তারা প্রকাশ করেনি। প্রকাশ করা ছাড়া সাদামাটাভাবে এটা বললে তো সেটার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন আসে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃত কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা নির্ণয়ে রাজধানী ঢাকার পাশাপাশি সারাদেশে জরিপ করতে হবে।

[৭] জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বে-নজির আহমেদ বলেন, ঢাকায় সাধারণভাবে সংক্রমণের হারটা কত সেটা আসলে বের করাটা জরুরি।এ ধরনের প্রতিবেদন প্রকাশ করার আগে আরো বেশি গবেষণার ওপর জোর দেন বিশেষজ্ঞরা।

  • সর্বশেষ