শিরোনাম
◈ মুক্তিযুদ্ধ-জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গবেষণায় ৫ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত অনুদান: নির্দেশিকা জারি ◈ আ‌র্সেনাল‌কে হা‌রি‌য়ে চার বছর পর ইএফএল কাপ জিতল ম‌্যান‌চেস্টার সি‌টি ◈ ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে জোরালো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ◈ ইন্টারনেট ডোমেইন এক কোটি ডলার! ◈ হরমুজ ইস্যুতে উত্তেজনা, ১০০ ডলার ছাড়াল তেলের দাম ◈ মুস্তাফিজ না থাকায় কলকাতা নাইটরাইডার্সকে কেউ ভয় পাবে না: রবীচন্দন অশ্বিন ◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা?

প্রকাশিত : ০৬ জুন, ২০২০, ১১:৫৯ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২০, ১১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৬% প্রবৃদ্ধি নিয়ে বিশ্বের দ্রুততম অর্থনীতির দেশে পরিণত হচ্ছে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট : [২] বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক। চলতি বছর দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে যাচ্ছে অন্তত ৬%, আর এই গতির ফলে বিশ্বের অন্যান্য দেশকেও ছাড়িয়ে যাবে বাংলাদেশ।

[৩] ভারতীয় গণমাধ্যম দি প্রিন্ট এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। বৃহস্পতিবার পরিকল্পনামন্ত্রী মুহাম্মদ আব্দুল মান্নান এক সাক্ষাৎকারে দি প্রিন্টকে বলেন, ৩০ জুন পর্যন্ত প্রবৃদ্ধি কমে ৬-৭% পর্যন্ত হতে পারে।

[৪] পূর্ব নির্ধারিত লক্ষ্য ৮.২% এর চেয়ে এটি কম, ১ বছর আগে এই লক্ষ্য ছিল ৮.১৫%। তবে বিশ্বের হিসেবে এটাই সবচেয়ে দ্রুত প্রবৃদ্ধি। করোনাভাইরাসের কারণে, অনেক দেশই এখন মন্দায় পড়েছে।

[৫] অবশ্য পোশাক রপ্তানির জন্য যে দেশটিকে বৈশ্বিক চাহিদার উপর অনেক বেশি নির্ভর করতে হয় বলে এতে বাংলাদেশের আনন্দের কিছু নেই।

[৬] আন্তর্জাতিক মুদ্রা তহবিল অবশ্য এতটা আশাবাদী নয়, তাদের হিসেবে ২০২০ অর্থবছরে বাংলাদেশের অভ্যন্তরীণ পণ্যে প্রবৃদ্ধি হতে যাচ্ছে ৩.৮ শতাংশ।

[৭] পরিকল্পনামন্ত্রী বলেন, পরিষ্কারভাবেই প্রবৃদ্ধি অনেক কম, আগে যতটা ধারণা করা হয়েছিল তার চাইতে অনেক কম। আমাদের এখন অগ্রাধিকার বুঝতে হবে, কোন খাতে বেশি বিনিয়োগ প্রয়োজন।

[৮] দেশের রপ্তানি আয়ের ৮০% এর বেশি আসে তৈরি পোশাক কারখানা থেকে, আর এই শিল্প এখন একের পর এক অর্ডার বাতিলের ঘটনায় বিপর্যস্ত।

[৯] বিজিএমইএর তথ্যমতে, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ক্রেতারা মার্চ মাস থেজে প্রায় ৩.২ বিলিয়ন ডলারের অর্ডার হয় বাতিল করেছে, নয় স্থগিত করেছে।

[১০] মহামারি ঠেকাতে দুই মাস ধরে চলা লকডাউনে অন্যান্য শিল্পখাতও ক্ষতিগ্রস্ত হয়েছে।

[১১] করোনাভাইরাস আমাদের মারাত্মক ক্ষতি করেছে উল্লেখ করে আব্দুল মান্নান আরো বলেন, এই মুহুর্তে পুনরায় সব কাজ শুরু করা খুব জরুরি। এটা একটা তেতো ওষুধের মত।

[১২] জুনের ১১ তারিখে বাজেট প্রস্তাব হওয়ার কথা রয়েছে। এতে অর্থনীতির অন্যান্য খাতগুলোকে সহায়তা দেয়ার বিষয়টি গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে৷

[১৩] মান্নান বলেন, আগামী বাজেটে ব্যয় অনেক বেড়ে যাবে, কেননা স্বাস্থ্য, কৃষি, সড়ক ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে আরো বেশি অর্থ দরকার।

সূত্র: দি প্রিন্ট, দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়