শিরোনাম
◈ দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাহজালাল বিমানবন্দরে নতুন টার্মিনাল চালু হবে শিগগিরই ◈ ইরানে ধ্বংসাত্মক অভিযান এখনও ‘শুরুই’ হয়নি: ট্রাম্প ◈ ‘অকটেন সংকট ‘মোটরসাইকেল চালকদের তৈরি’—ডিজেলে ঘাটতি নেই’ ◈ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, চুয়াডাঙ্গায় রাস্তায় গলছে পিচ ◈ বাংলাদেশে জ্বালানি পরিস্থিতি: সংকটের পেছনের কারণ, বাস্তবতা ও সামনে কী হতে পারে ◈ মাটি চাপা দেয়া হলো বঙ্গোপসাগরে ধরা পড়া ২০ মণ ওজনের সেই খটক মাছটি (ভিডিও) ◈ সিঙ্গাপুর থেকে ডিজেলভর্তি আরেকটি জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে ◈ যুদ্ধ থামিয়ে ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করা উচিত: জাভেদ জারিফ ◈ আমির হামজার যে মন্তব্যে নারী এমপিদের নিয়ে সমালোচনার ঝড়, দেখুন ভিডিওতে ◈ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনা‌লে আজ বাংলা‌দেশ ও ভারত মু‌খ্মেু‌খি

প্রকাশিত : ০৬ জুন, ২০২০, ০১:৩৩ রাত
আপডেট : ০৬ জুন, ২০২০, ০১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশিষ্টজনদের মতে, বাস ভাড়া বৃদ্ধি করে সরকার ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করেছে

রায়হান রাজীব : [২] ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, গণপরিবহনের ভাড়া বৃদ্ধিকে আমি সমর্থন করি না। যারা পার্লামেন্টের সদস্য তারা শতকরা নব্বই ভাগই ব্যবসায়ী। আর সরকার তো ব্যবসায়ীদের পক্ষে। কাজেই বাসের ভাড়া না বাড়িয়ে যেমন ছিল তেমন রাখাই উচিত ছিল। মানুষ যাতে চলাচল করতে পারে।

[৩] আইনজীবি ড. শাহদীন মালিক বলেন, এই সপ্তাহ শেষে যদি আবার দেখা যায় যে বাসগুলো আগের মতোই যাত্রী সংখ্যা নিয়ে চলছে তাহলে বর্ধিত ভাড়া বাতিল করতে হবে। আগের ভাড়া কার্যকর করতে হবে। নাহলে আমাদের দাবি তুলতে হবে যাতে বর্ধিত ভাড়া বাতিল করা হয়।

[৪] মানবাধিকার কর্মী এডভোকেট এলিনা খান বলেন, গণপরিবহণের ভাড়া বাড়িয়ে সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। একেতো মানুষ অর্থনৈতিকভাবে অনেক কষ্টের মধ্যে আছে। কোন কাজর্কম নেই, ব্যবসা বানিজ্য খারাপ তার মধ্যে গণপরিবহনের ভাড়া বৃদ্ধির বাড়তি চাপ। এটাকে সমর্থন করার প্রশ্নই আসে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়