শিরোনাম
◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি ◈ জালেমদের রুখে দেয়ার দিন হচ্ছে ১২ই ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ০৫ জুন, ২০২০, ০৮:১০ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২০, ০৮:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভারে শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে রানা প্লাজার সামনে মানববন্ধন

এম এ হালিম,সাভ‍ার : [২] শুক্রবার সকালে রানা প্লাজার সামনে ছাটাই নির্যাতনের শিকার শ্রমিক বৃন্দ ব্যানারে ঢ‍াকা-আরিচা মহাসড়কের পাশে এ মানববন্ধন করেন তারা।

[৩] এসময় শ্রমিকরা জানায়, করোনাকে পু‍ঁজি করে অনেক পোশাক কারখানার মালিক বিনা কারণে অন্যায় ভাবে শ্রমিকদের ছাঁটাই করছে। সেই সাথে মালিকরা শ্রমিকদের বেতন দেইনি। অন্যসব কারখনার মত সাভারের কম্বাইন টেক্স লিমিটেড নামের একটি কারখানায় শ্রমিকদের বেতন না দিয়ে মালিক পলাতক রয়েছে। তাই অবিলম্বে বন্ধ করখানা চালু করে এবং শ্রমিক ছাঁটাই বন্ধ করে বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবিতে তারা এ মানববন্ধন করছেন।

[৪] কর্মসূচিতে অংশ নেওয়া শ্রমিক নেতারা জানান, বিষয়টি নিয়ে আমরা সংশ্লিষ্ট দফতরসহ শিল্প পুলিশের কাছে লিখিতে অভিযোগ দেওয়া হলেও কিন্তু তাতে কোনো কাজ হয়নি। তাই আজ সেই শ্রমিকদের নিয়ে মাববন্ধনে দাড়ানো হয়েছে।

[৫] এসময় বিজিএমই এর সভাপতি রুবিনা হকের গতকালের শ্রমিক ছাঁটাইয়ের বক্তব্যর প্রতিক্রিয়া জানিয়ে তারা বলেন, তিনি যে ঘোষণা দিয়েছেন এই ঘোষণাটি একদম শ্রমিক স্বার্থের পরিপন্থী। সব দিক ‍বিবেচনা করে এই ঘোষণার সাথে আমরা একমত প্রকাশ করিনি। এই সময় এই ঘোষণা অযোক্তিক।

[৬] এসময় উপস্থিত ছিলেন- গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সাভার কমিটির সাধারণ সম্পাদক আহম্মেদ জীবন, টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তপন সাহা, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সাভার আশুলিয়া ধামরাই আঞ্চলিক কমিটির সৌমিত্র কুমার, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সাভার থানার সভাপতি মো.কবির হোসেন মনিরসহ অনেকেই। সম্পাদনা: জেরিনআহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়