শিরোনাম
◈ দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর ব্যানার পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা ◈ ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা: আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস ◈ সাত সকালে কেঁপে উঠল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ◈ গণভোটের সভায় তোলপাড়: ১৬১ জন ‘ফ্যাসিস্ট শিক্ষকের’ নাম ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার ◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির

প্রকাশিত : ০৫ জুন, ২০২০, ০৩:৫৭ রাত
আপডেট : ০৫ জুন, ২০২০, ০৩:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোয়ারেন্টাইনে বহুগামী সৌদি স্বামীরা বিভ্রান্ত, ডিভোর্স বেড়েছে ৩০ শতাংশ (ভিডিও)

রাশিদ রিয়াজ : [২] অধিকাংশই সৌদি নারী যারা বহুগামী স্বামীদের অত্যাচারে বিপাকে পড়ে ডিভোর্স চাচ্ছেন, তারা হলেন চাকুরিজীবী, নারী ব্যবসায়ী, অভিজাত ও প্রখ্যাত নারী এমনকি নারী চিকিৎসকও রয়েছেন। মিডিল ইস্ট মনিটর

[৩] সৌদি নারীরা শিক্ষিত হয়ে ওঠায় ও পেশাগত কাজে দক্ষতা প্রমাণের পর মুখ বুঁজে স্বামীর অত্যাচার সহ্য করার দিনও শেষ হয়ে আসছে।

[৪] গাল্ফ নিউজ বলছে গত ফেব্রুয়ারিতেই সৌদি আরবে ডিভোর্স ৩০ শতাংশ ছাড়িয়ে যায়। কারণ অনেক সৌদি নারী কোয়ারেন্টাইনে আবিস্কার করেন তাদের স্বামীদের আরো স্ত্রী বা পরিবার রয়েছে।

[৫] একই মাসে সৌদিতে বিয়ে বেড়েছে ৫ শতাংশ, সংখ্যায় তা ১৩ হাজার যার ৫৪২টি নিবন্ধন হয়েছে অনলাইনে।

[৬] ফেব্রæয়ারিতে রেকর্ড পরিমান ডিভোর্সের সংখ্যা ছিল ৭ হাজার ৪৮২টি। প্রথমে ‘খুলা’ অর্থাৎ ডিভোর্সের আবেদন জানানোর পর প্রমাণ হতে হয় স্ত্রী স্বামীর দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন কি না।

[৭] একই মাসে ৫২ শতাংশ ডিভোর্সের আবেদন জমা পড়ে সৌদির বিচার মন্ত্রণালয়ে মক্কা ও রিয়াদ থেকে।

[৮] সৌদি আইনজীবী সালেহ মুসফার আল-ঘামদি জানান ফেব্রুয়ারিতে তিনি ৫টি ডিভোর্সের আবেদন পান যাদের মধ্যে একজন নারী চিকিৎসক জানতে পারেন তার স্বামী গোপনে আরেকটি বিয়ে করেছে।

https://videos.files.wordpress.com/WarhWVkt/saudi-divorce-rises_1_dvd.mp4

  • সর্বশেষ
  • জনপ্রিয়