শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০৫ জুন, ২০২০, ০৩:৩০ রাত
আপডেট : ০৫ জুন, ২০২০, ০৩:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধে পুলিশকে কঠোর হওয়ার নির্দেশ

সুজন কৈরী : [২] পরিবহন সেক্টরে মালিক ও শ্রমিক সংগঠনের নামে অবৈধ চাঁদাবাজি বন্ধে একমত হয়েছেন পরিবহন শ্রমিক নেতারা। সে অনুযায়ী চাঁদাবাজি বন্ধে মাঠে কর্মরত পুলিশকে কঠোর হতে নির্দেশনা দিয়েছেন আইজিপি ড. বেনজীর আহমেদ।

[৩] বৃহস্পতিবার বিকেলে পুলিশ সদর দপ্তরে আইজিপির সভাপতিত্বে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন নেতারা এক সভায় এ বিষয়ে একমত পোষণ করেন।

[৪] পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া এন্ড পিআর) সোহেল রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় অবৈধ ও ফিটনেসবিহীন গাড়ি না চালানো, মহাসড়কে নসিমন, করিমন, ভটভটি ইত্যাদি যানবাহন চলাচল বন্ধ রাখা, যেকোনো মূল্যে সড়কে শৃঙ্খলা বজায় রাখা ইত্যাদি বিষয় আলোচনা করা হয়েছে। সড়ক সেক্টরে চাঁদাবাজি বন্ধে পরিবহন মালিক-শ্রমিক সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে আইজিপি সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন।

[৫] বৈঠকে সকল মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও রেঞ্জ ডিআইজি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন। তাদের সভায় আলোচিত বিষয়গুলো প্রতিপালনের জন্য নির্দেশনা দেন আইজিপি।

[৬] সভায় সংসদ সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহজাহান খান, সহসভাপতি সাদেকুর রহমান হিরু ও সাধারণ সম্পাদক মো. ওসমান আলী, অতিরিক্ত আইজি ড. মো. মইনুর রহমান চৌধুরী, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, হাইওয়ে রেঞ্জের অতিরিক্ত আইজি মল্লিক ফখরুল ইসলামসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়