শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ০৫ জুন, ২০২০, ১২:১৪ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২০, ১২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইনমন্ত্রী করোনায় আক্রান্ত নন

এস এম নূর মোহাম্মদ: [২] আইনমন্ত্রী বাসায় আছেন এবং সুস্থ আছেন। কিছু কিছু সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে খবর রটেছে আইনমন্ত্রী নাকি করোনায় আক্রান্ত। যা মোটেও সত্য নয়। বৃহস্পতিবার আইনমন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রী সুস্থ আছেন এবং তাঁর সকল প্রকার দাপ্তরিক কাজ করছেন।

[৩] এতে আরও বলা হয়, বুধবার একটি বেসরকারি টিভি চ্যানেল থেকে প্রধান বিচারপতির শারীরিক অবস্থার খোঁজ-খবর নেয়ার জন্য আইনমন্ত্রীকে ফোন করা হয়। জবাবে আইনমন্ত্রী বলেন, প্রধান বিচারপতি করোনা ভাইরাসে আক্রান্ত নন, তিনি পুরনো অ্যাজমা সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সেখানে সুস্থ আছেন।

[৪] চ্যানেলটিতে আইনমন্ত্রীর উক্ত বক্তব্য অস্পষ্টভাবে উপস্থাপিত হওয়ায় বিভ্রান্তি ছড়িয়ে পড়ে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়