শিরোনাম
◈ নির্বাচনী হলফনামায় এনসিপি নেত্রী ডা. মাহমুদা আলমের ৩১ লাখ টাকার সম্পদ ও ৩০ ভরি স্বর্ণালংকার আছে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের : ইসমাইল বাঘাই ◈ নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে এক জনের মরদেহ উদ্ধার করল যুক্তরাষ্ট্র পুলিশ ◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ০৪ জুন, ২০২০, ১০:৪৫ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২০, ১০:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জুমার নামাজ পুনরায় শুরু করার পরিকল্পনা স্থগিত করেছে বাহরাইন

ইসমাঈল আযহার: [২] বাহরাইনের বিচার ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, ৫ জুন শুক্রবার থেকে জুমার নামাজ পুনরায় শুরু করার পরিকল্পনা স্থগিত করা হয়েছে। বাহরাইনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বিএনএ-এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে সৌদি গেজেট।

[৩] বাহরাইনে কোভিড-১৯ পরিস্থিতি পর্যালোচনা করাসহ দু’জন ধর্মীয় নেতার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলোচনায় কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইকে জাতীয় প্রচেষ্টা বলে উল্লেখ করা হয়।

[৪] বিবৃতিতে জানানো হয়, ঈদুল ফিতরের দিন জনসমাবেশ করায় সম্প্রতি কোভিড-১৯ শনাক্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

[৫] দেশটির সুপ্রিম কাউন্সিল ফর ইসলামিক অ্যাফেয়ার্সের বক্তব্য ও ত্রিপক্ষীয় বৈঠকের ভিত্তিতে বিচার ও ইসলাম বিষয়ক মন্ত্রণায় জুমার নামাজ পুনরায় শুরু করার এই পরিকল্পনাকে স্থগিত করে। করোনা পরিস্থিতির উন্নতি হলে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে এবং সব সিদ্ধান্ত শরীয়াহ বিধি মোতাবেক প্রতিদিন পর্যালোচনা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়