শিরোনাম
◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব

প্রকাশিত : ০৩ জুন, ২০২০, ০১:৩৫ রাত
আপডেট : ০৩ জুন, ২০২০, ০১:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চৌগাছায় জুয়া খেলার সময় ৭ জন আটক

বাবুল আক্তার : [২] যশোরের চৌগাছায় জুয়া খেলার সময় ৭ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশ জুয়াড়িদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ জব্দ করে।

[৩] চৌগাছা থানার ডিউটি অফিসার এসআই মিজানুর রহমান মিজান জানিয়েছেন, গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার দুপুরে শহরের ইজিবাইক স্ট্যান্ডে অভিযান চালিয়ে মগরেব আলীর চায়ের দোকানে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়।

[৪] আটককৃতরা হলেন, উপজেলার রোস্তমপুর গ্রামের কামাল হোসেনের ছেলে মিন্টু (৩৬), টেঙ্গরপুর গ্রামের মৃত সাফিউল্লাহর ছেলে রবিউল ইসলাম (৪৮), শহরের বাগপাড়ার টুপু উদ্দীনের ছেলে শরিফ ( ৩০), কারিগর পাড়ার আবুল কাশেমের ছেলে ফারুক হোসেন (৩৪), লস্করপুর গ্রামের মৃত মনছুর আলীর ছেলে হাসান (৩৫), মনমতপুর গ্রামের নুর হোসেনের ছেলে চা দোকানদার মগরেব আলী (৩২), একই গ্রামের মোয়াজ সর্দারের ছেলে মিন্টু (৩৫), মনছুর আলীর ছেলে সামউল ইসলাম (৩০)।

[৫] চৌগাছা থানার সেন্ডে অফিসার এসআই বিপ্লব রায় আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের জুয়া আইনে মামলা দিয়ে বুধবার আদালতে পাঠানো হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়