শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ০৩ জুন, ২০২০, ১২:০৬ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২০, ১২:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উভয় পুঁজিবাজারে মঙ্গলবারও সূচকের পাশাপাশি কমেছে লেনদেন

মো. আখতারুজ্জামান : [২] সোমবারের ন্যায় মঙ্গলবারও পতনে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। এদিন উভয় পুঁজিবাজারের লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

[৩] পুঁজিবাজারে তালিকাভুক্ত বড় ২ কোম্পানি গ্রামীণফোন ও স্কয়ার ফার্মা পতনে মূখ্য ভূমিকা রেখেছে।

[৪] দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স-৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৬৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১০ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ১৭ পয়েন্ট এবং সিডিএসইটি ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৯২০ পয়েন্টে, ১৩৩০ পয়েন্টে এবং ৭৮৬ পয়েন্টে।

[৫] ডিএসইতে ১৫৫ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৪২ কোটি ৫২ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১৯৭ কোটি ৭৬ লাখ টাকার।

[৬] ডিএসইতে এদিন ২৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২টির শেয়ার দর কমেছে ৫৩টির এবং ২২৯টির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছ।

[৭] অপর বাজার সিএসই’র সব সূচক কমেছে। সার্বিক সূচক সিএএসপিআই ৮০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১ হাজার ২৬১ পয়েন্টে। সিএসইতে এদিন ১২৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১০টির দর বেড়েছে, কমেছে ৩০টির আর ৮৮টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে মাত্র ৫৬ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়