শিরোনাম
◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ০৩:০০ রাত
আপডেট : ০২ জুন, ২০২০, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার মধ্যে ব্যাপকহারে ছড়িয়ে পড়ছে ইবোলা ভাইরাস

মহসীন কবির : [২] কোভিড-১৯ ভাইরাসের প্রকোপের মধ্যেই নতুন করে কঙ্গোতে  মহামারি আকারে ছড়িয়ে পড়েছে ইবোলা ভাইরাস। নতুন এ প্রাদুর্ভাবে এরিমধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। সোমবার ইবোলা ভাইরাসের নতুন এই প্রাদুর্ভাবকে মহামারি হিসেবে ঘোষণা দিয়েছে কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর নিউইয়র্ক টাইমস, রয়টার্সের।

[৩] রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দেশটির পশ্চিমাঞ্চলীয় এমবান্দাকা শহরে ইবোলা মহামারি আকারে ছড়িয়ে পড়েছে।দেশটির স্বাস্থ্যমন্ত্রী এতেনি লংগন্দো জানান, এমবান্দাকায় চারজনের মৃত্যু হয়েছে যাদের শরীরে ইবোলা ভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া আরো অন্তত দুজন এই ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। তার এই ঘোষণার পর আরো একজনের মৃত্যু হয়।

[৪] এতেনি লংগন্দো বলেন, ওই এলাকায় ইবোলা মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। আমরা খুব দ্রুত সেখানে ভ্যাকসিন এবং ওষুধ পাঠানোর চেষ্টা করছি। এর আগে কঙ্গোর পূর্বাঞ্চলীয় বেশ কিছু জায়গাতেও ইবোলা ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ে। তবে ওই অঞ্চলে প্রকোপ কমে যাওয়ায় কঙ্গো সরকারের পক্ষ থেকে মহামারির সমাপ্তি ঘোষণার পরিকল্পনা করা হচ্ছিল। নতুন করে প্রাদুর্ভাব ছড়িয়ে পড়া এমবান্দাকা ওই অঞ্চল থেকে ৭৫০ মাইল দূরবর্তী।

[৫] গত প্রায় দুই বছর ধরে রুয়ান্ডা এবং উগান্ডা সীমান্তবর্তী পূর্বাঞ্চলীয় এলাকায় ইবোলা ভাইরাস মোকাবেলায় লড়াই করছে কঙ্গো সরকার। দেশটিতে ইবোলায় এ পর্যন্ত ২ হাজার ২০০ জন মানুষ মারা গেছেন। পশ্চিম আফ্রিকার দেশগুলোতে ২০১৩ এবং ২০১৬ সালে ইবোলা ভাইরাস মহামারিতে ১১ হাজারের বেশি মানুষ মারা যান। এছাড়া আক্রান্ত হন ৩০ হাজারের বেশি মানুষ। সময় টিভি

  • সর্বশেষ