শিরোনাম
◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী ◈ ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী তিন মাস সহায়তা দেওয়া হব: প্রধানমন্ত্রী ◈ মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ◈ টস করার সু‌যোগও পায়‌নি, টানা বৃষ্টিতে বা‌তিল বাংলা‌দেশ-‌নিউজিল‌্যা‌ন্ডের দ্বিতীয় টি-টো‌য়ে‌ন্টি ◈ পা‌কিস্তান সুপার লি‌গের ফাইনালে খেলতে না‌হিদ রানাকে অনু‌মো‌তি দি‌লো বি‌সি‌বি  ◈ খোলা ও বোতলজাত সয়াবিন তেলের দাম বৃদ্ধি ◈ ড.আসিফ নজরুল এর চ্যালেঞ্জ: ‘প্রমাণ দেখান, নইলে অপপ্রচার বন্ধ করুন’

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ০২:৫৭ রাত
আপডেট : ০২ জুন, ২০২০, ০২:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ক্যান্সারের থেরাপি দিতে হাসপাতালে যাওয়ার পর ভারতীয় বক্সারের কোভিড-১৯ পজিটিভ

স্পোর্টস ডেস্ক : [২] প্রায় একমাস আগে লিভার ক্যানসারের জন্য রেডিয়েশন থেরাপি করাতে দিল্লিতে নিয়ে যাওয়া হয় ১৯৯৮ এশিয়ান গেমস-এর স্বর্ণপদকজয়ী বক্সার ডিংকো সিংকে। ২১ মে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গত সপ্তাহে মণিপুরের রাজধানী ইমফলে ফেরেন তিনি।

[৩] সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন সরিতা দেবী, যিনি নিজেও ইমফলের বাসিন্দা, ডিংকো-র পরিবার এবং বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ার মধ্যে সমন্বয় করে চলেছেন। সরিতা জানাচ্ছেন, গত ২৩ মে ইমফলে ফেরেন ডিংকো এবং তার স্ত্রী। তখন থেকেই একটি কোয়ারান্টিন সেন্টারে ছিলেন তারা। দুদিন আগে খুব জ্বর হয় ডিংকো’র, এবং শনিবার করোনা পরীক্ষা করানো হয় তার। সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।

[৪] রাজ্য সরকারের এক কর্মকর্তাও নিশ্চিত করেছেন এই প্রাক্তন বক্সার-এর করোনা আক্রান্ত হওয়ার খবর। মণিপুরের সহকারী স্বাস্থ্য অধিকর্তা খইরম শশীকুমার মাঙ্গাং বলেছেন, রবিবার যাদের রিপোর্ট পজিটিভ আসে, তাদের মধ্যে একজন ডিংকো সিং রয়েছেন।

[৫] গত ২০১৭ সাল থেকে লিভার ক্যানসারে ভুগছেন ডিংকো। চলতি বছরের জানুয়ারি মাসেই রেডিয়েশন থেরাপির জন্য দিল্লি যান তিনি, এবং ইমফলে ফিরেও আসেন। তবে এপ্রিল মাসে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ফের বিশেষ বিমানে দিল্লি নিয়ে যাওয়া হয়। পাশাপাশি জন্ডিসেও আক্রান্ত হন তিনি।

[৬] তার যাবতীয় চিকিৎসা এবং বিশেষ বিমানের খরচও এযাবৎ বহন করে এসেছে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়