শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ০৬:৫২ সকাল
আপডেট : ০১ জুন, ২০২০, ০৬:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টঙ্গীতে করোনায় আক্রান্ত হয়ে দুই শিক্ষকের মৃত্যু

এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি: [২] গাজীপুরের টঙ্গীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুই শিক্ষকের মৃত্যু হয়েছে। এরা হলেন, টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস ক‌লেজের সহকারী অধ‌্যাপক এ কে এম ফারুক ও সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আনিস।

[৩] শনিবার বিকেল সাড়ে ৫টায় নিজ বাড়িতে করোনা উপসর্গ নিয়ে মারা যান সহকারী অধ্যাপক এ কে এম ফারুক। পরে রোববার সকালে পাওয়া তার নমুনা পরীক্ষার ফলাফলে জানা যায় তিনি করোনা পজেটিভ ছিলেন। এ তথ্য নিশ্চিত করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রর প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি চিকিৎসক নাজিম উদ্দিন আহমেদ।

[৪] শনিবার রাতে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে হাজী কছিম উদ্দিন ফাউন্ডেশনের চেয়াম্যান ইঞ্জিনিয়ার এম এম হেলাল উদ্দিনের নেতৃত্বে জানাজা শেষে মরকুন সরকারি কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

[৫] অপরদিকে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আনিস করোনা উপসর্গ নিয়ে রবিবার ভোরে নিজ বাসায় মারা যান। তিনি কয়েকদিন যাবত জ্বর-ঠান্ডায় ভুগছিলেন। রবিবার সকালে হাজী কছিম উদ্দিন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা জানাজা শেষে তার দাফন সম্পন্ন করেন।

[৬] সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের অধ্যক্ষ ওয়াদুদুর রহমান নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, কয়েকদিন যাবত জ্বর ও ঠান্ডায় ভুগছিলেন শিক্ষক আনিস। শনিবার সন্ধায় স্থানীয় ডাক্তারের চেম্বারে গিয়ে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন তিনি। রাতে তার অবস্থার অবনতি ঘটলে ভোরে তিনি মারা যান।

  • সর্বশেষ