শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ০১:৩৮ রাত
আপডেট : ০১ জুন, ২০২০, ০১:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চাটার্ড বিমানে দেশের বাইরে যাওয়া দোষের কিছু নয় : ডেপুটি গভর্নর আহমেদ জামাল

বিশ্বজিৎ দত্ত : [২] তিনি বলেন, করোনায় বিমান বন্ধ থাকায় কিছু ব্যক্তি বিমান চাটার্ড করে বিদেশে যাচ্ছেন। সেখানে যে মূল্য পরিশোধ করতে হচ্ছে তা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়েই করা হচ্ছে।

[৩] করোনাকালে কত অর্থ বিমান চার্টাড বাবদ পরিশোধ করা হয়েছে এমন কোন হিসাব আছে কিনা জানতে চাইলে বলেন অবশ্যই আছে। তবে এটি বলা যাবে আগামী মাসে কারণ চলতি মাসের রিপোর্ট পরের মাসে আসে।

[৪] এনবিআরের সদস্য আলমগীর হোসেন বলেন, বৈধ আয়ে বিমান চার্টার্ড করলে কোন সমস্যা নাই। বছর শেষে আয়ের হিসাব দিয়ে কর দিলেই হলো। ব্যক্তিগত খরচে না কোম্পানির খরচে বিমান চার্টার্ড করা হয়েছে তা রিটার্নে উল্লেখ থাকবে। অসংগতি পেলে আইনে যা আছে তাই হবে।

[৫] সম্প্রতি দেশের বেশ কয়েকজন ব্যবসায়ী চার্টার্ড বিমানে দেশের বাইরে গিয়েছেন। এমনকি অপরাধ করেও শিকদার গ্রুপের দুই ভাই ব্যক্তিগত বিমানে দেশের বাইরে চলে গেছেন। এ নিয়ে সামাজিক মাধ্যমে নানা ধরনের আরোচনা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়