শিরোনাম
◈ একা‌ধিক নতুন মুখ নিয়ে বাংলাদেশে সফ‌রে আসছে পাকিস্তান ক্রিকেট দল ◈ ভারতের সঙ্গে নৌ-মহড়া শেষে ফেরার পথে মার্কিন টর্পেডো হামলা, নিহত ৮৭ ইরানি সেনা ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বিএনপি-জামায়াতের সম্মতিতেই বাণিজ্য চুক্তি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভিভিআইপি ঘোষণা নিয়ে আলোচনা: ইউনূসের আগে কারা ছিলেন তালিকায় ◈ ইবি শিক্ষককে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা কর্মচারীর ◈ দেশের সব সরকারি হাসপাতালে দালাল ঠেকাতে ৭ নির্দেশনা ◈ এবার তুরস্কে হামলা করল ইরান ◈ সারা দেশে বৃক্ষরোপন কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশের কাছে কী প্রত্যাশা, জানালেন ইরানের রাষ্ট্রদূত ◈ চিকিৎসাসেবা সহজ করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিলেন ‘ই-হেলথ’ কার্ড চালুর

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ১১:৫৮ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২০, ১১:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোনো বেসরকারি হাসপাতাল করোনা রোগী ফেরত দিলেই আইনগত ব্যবস্থা নেবে সিএমপি

রাজু চৌধুরী : [২] শনিবার (৩০ মে) সিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। ভুক্তভোগীরা সিএমপির হটলাইনে ফোন করে বা সংশ্লিষ্ট থানায় অভিযোগ করলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) মোহাম্মদ আবুবকর সিদ্দিক।

[৩] মোহাম্মদ আবুবকর সিদ্দিক বলেন, সম্প্রতি কয়েকটি হাসপাতালে রোগীদের সঙ্গে এমন আচরণের বিষয় নজরে আসলে সিএমপি কমিশনার স্যার এ সিদ্ধান্ত নেন।

[৪] সিএমপির হটলাইন নম্বর হলো: ০১৪০০-৪০০ ৪০০, ০১৮ ৮০ ৮০ ৮০ ৮০

[৫] সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, করোনার এই সংকটময় মুহূর্তে কয়েকটি হাসপাতালে রোগী ভর্তি না নেওয়া এবং চিকিৎসা সেবা না পেয়ে মারা যাওয়ার মতো ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি এবং এটি অমানবিক। এই ধরনের আচরণ যারা করছেন তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। তিনি বলেন, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা দিনরাত কাজ করছেন। পুলিশ কাজ করছে। কাজ করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন। এমন অবস্থায় গুটিকয়েক হাসপাতাল অমানবিক কাজ করবে তা কোনভাবেই মেনে নেওয়া যায় না। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়