শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ০৬:১১ সকাল
আপডেট : ৩১ মে, ২০২০, ০৬:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিউইয়র্কে কোভিড -১৯ এ বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট : [২] যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় শনিবার কোভিড -১৯ এ আক্রন্ত হয়ে একজন বাংলাদেশি চিকিৎসক মারা গেছেন। তাকে নিয়ে নিয়ে নিউইয়র্কে এ পর্যন্ত ২৪৪ জন বাংলাদেশি এই মহামারিতে প্রাণ দিলেন।

[৩] দীর্ঘ দুই মাস করোনার সঙ্গে লড়াই করে স্ট্যাটেন আইল্যান্ড ইউনিভার্সিটি হাসপাতালে এদিন মারা যান ডা. কাজী জিয়াউদ্দিন আহমেদ (৭২)। ডা. জিয়াকে নিয়ে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৮ জন বাংলাদেশি আমেরিকান চিকিৎসক মারা গেলেন।

[৪] নিউইয়র্ক ছাড়া আরো ৫টি রাজ্যে ২২ জন বাংলাদেশি মারা গেছেন করোনানায়। আর কোভিড-১৯ এ পর্যন্ত ২৬৬ জন বাংলাদেশি জীবন দিয়েছেন যুক্তরাষ্ট্রে। এ সংখ্যা বহির্বিশ্বে যেকোন দেশে কেরানায় আক্রান্ত হয়ে সর্বাধিক বাংলাদেশির মৃত্যু।

তথ্য সুত্র : সমকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়