শিরোনাম
◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি ◈ জালেমদের রুখে দেয়ার দিন হচ্ছে ১২ই ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ০৪:০৭ সকাল
আপডেট : ৩১ মে, ২০২০, ০৪:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনায় আক্রান্ত ঢাবি অধ্যাপক, বাসা লকডাউন

নিউজ ডেস্ক : [২]  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একজন অধ্যাপক করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হওয়ার পরপরই বিশ্ববিদ্যালয় এলাকার উত্তর ফুলার রোডের শিক্ষক কোয়ার্টার লকডাউন করে দেয়া হয়েছে। অধ্যাপকের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।

[৩] তিনি বলেন, আজ আমাদের একজন অধ্যাপক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। অবস্থা খুব খারাপ না হওয়ায় বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের উত্তর ফোলার রোড এলাকায় নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। বেশ কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে শিক্ষার্থীসহ অনেক বহিরাগত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসছে উল্লেখ করে প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত ক্যাম্পাসে কাউকে না আসার অনুরোধ জানান।

[৩] করোনা আক্রান্ত এই অধ্যাপক বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগে অধ্যাপনা করতেন বলে বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়