শিরোনাম
◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ০২:৩০ রাত
আপডেট : ৩১ মে, ২০২০, ০২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাবুলে নিউজ চ্যানেলের গাড়িতে বিস্ফোরণ, এক সাংবাদিকসহ নিহত ২

ইয়াসিন আরাফাত : [২] শনিবার সন্ধ্যায় আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মাইক্রোবাসে বিস্ফোরণে আফগান টেলিভিশন চ্যানেলের এক সাংবাদিক-সহ দু'জন নিহত হয়েছেন। অপর জন চ্যানেলের টেকনিশিয়ান বিভাগের কর্মী। আহত হয়েছেন আরও অন্তত ৭ জন। আফগান টিভি চ্যানেলটির প্রধান নির্বাহী জানান, বেসরকারি বাসটিতে তাদের চ্যানেলের কর্মীরাই ছিলেন। আহত সাত জনের মধ্যে ছ'জনই সাংবাদিক। বাকি একজন বাসটির চালক। আল জাজিরা, মিডিলিস্ট আই, এই সময়

[৩] এ হামলার দায় অস্বীকার করেনি তালেবানরা। এক বিবৃতিতে তারা জানিয়েছে, কোনও তালিবান যোদ্ধা এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। রাত পর্যন্ত অন্য কোনও জঙ্গি সংগঠনও এই হামলার দায় নেয়নি।

[৪] দেশটির সরকারি চ্যানেল খুরশিদ টিভির প্রধান নির্বাহী মহম্মদ রফি রফিক সেদিকি জানান, গাড়িতে বিস্ফোরণে চ্যানেলর বিজনেস রিপোর্টার মির ওয়াহেদ শাহ ও টেকনিক্যাল বিভাগের কর্মী শফিক আমিরি নিহত হয়েছেন। চ্যানেলটির আরও ছয় সাংবাদিক ও চালক আহত হওয়ার খবরও তিনি নিশ্চিত করেছেন।

[৫] জানা গেছে, খুরশিদ টেলিভিশনের কর্মীদের প্রতিদিনের আনা-নেয়ার কাজে একটি বেসরকারি সংস্থার কাছ থেকে মাইক্রোবাসটি ভাড়া করা হয়েছিল। প্রাথমিক তদন্তে জানা যায়, বাসের নীচে বোমাটি লুকানো ছিল। সন্ধ্যার দিকে বাসটিতে বিস্ফোরণ ঘটে।

[৬] গত বছর একই ধরনের আর একটি হামলায় খুরশিদ টেলিভিশনের দুই কর্মী নিহত ও আরও দু'জন আহত হয়েছিলেন।

[৭] আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের তথ্য অনুযায়ী, আফগানিস্তানের সংবাদমাধ্যম গুলোর জন্য সবচেয়ে প্রাণঘাতী বছর ছিল ২০১৮ সাল। ওই বছর তালিবান-সহ অন্যান্য জঙ্গি গোষ্ঠীর একাধিক হামলায় মোট ১৫ সংবাদিক নিহত হন।

[৮] এছাড়া ২০১৬ সালে আত্মঘাতী তালিবানি হামলায় আফগানিস্তানের সবচেয়ে বড় বেসরকারি সংবাদমাধ্যম টলো টেলিভিশনের সাত সাংবাদিক নিহত হয়েছিলেন। গাড়িতে বোমা মজুদ করে, সংবাদমাধ্যমের গাড়িতে আত্মঘাতী হামলা চালিয়েছিল এই তালিবানরা। পরে তদন্তে জানা যায়, টলো টিভিতে মার্কিন সামরিক বাহিনী ও আফগানিস্তান সরকারের পক্ষে অধিক পরিমাণে প্রচার প্রচারণা চালানো হত। তার ফলেই তালেবানদের রোষানলে পড়েছিল চ্যানেলটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়