শিরোনাম
◈ তারেক রহমানের সঙ্গে ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতার বিদায়ী সাক্ষাৎ, আসছে নতুন কমিটি ◈ রাষ্ট্রপতি হলে কি রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় হয়ে যেতে হয়? ◈ বাংলাদেশে নিজেদের গোপন নেটওয়ার্ক গঠনের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘের সতর্কর্তা ◈ বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, গ্যাস সংকট আরও তীব্র হওয়ার শঙ্কা ◈ র‍্যাবের টিএফআই সেলে পৈশাচিক নির্যাতন: ট্রাইব্যুনালে চিকিৎসকের চাঞ্চল্যকর জবানবন্দি ◈ সবার মতামত নিয়েই সংবিধান সংশোধন ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে: চিফ হুইপ ◈ লালদিয়া কনটেইনার টার্মিনাল হবে আধুনিক ও পরিবেশবান্ধব: নৌপরিবহন মন্ত্রী ◈ সিসিটিভিতে মারধরের দৃশ্য, ছাত্রদল নেতার ঘটনায় ইউএনও বদলি ◈ ৭ জেলায় সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ◈ ২৬ আগস্ট সরকারি ছুটি থাকছে

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ০২:১৭ রাত
আপডেট : ৩১ মে, ২০২০, ০২:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফেসবুকে ফেক আইডি দিয়ে প্রতারণা, গ্রেফতার ছাত্রলীগ নেতা

মহসীন কবির :  [২] ফেসবুকে একটি শিল্প প্রতিষ্ঠানের মালিকের মেয়ে ও তার স্বামীর নামে ফেক আইডি খুলে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. জুবাইরুল হক জিয়ান (২২) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট। বাংলানিউজ

]৩] শনিবার (৩০ মে) সাতকানিয়া উপজেলার ছদাহা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার পলাশ কান্তি নাথ অভিযানে নেতৃত্ব দেন।

[৪] গ্রেফতার মো. জুবাইরুল হক জিয়ান সাতকানিয়া উপজেলার ছাদাহা সৈয়দাবাদ এলাকার আবদুল আজিজের ছেলে। মো. জুবাইরুল হক জিয়ান সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ছিলেন। মো. জুবাইরুল হক জিয়ান সাতকানিয়ার বাসিন্দা হলেও মহানগর ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক উপ-সম্পাদক আবদুল আহাদের অনুসারী। ছাত্রলীগ নেতা আবদুল আহাদের বাড়িও সাতকানিয়া এলাকায়।

[৫] গ্রেফতার মো. জুবাইরুল হক জিয়ানের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও পাঁচটি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। এসব সিম কার্ড মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতে ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

[৬] ফেসবুকে ফেক আইডি খোলার বিষয়টি নজরে আসলে আলভী নামে এক ব্যক্তি পাঁচলাইশ থানায় গত ৫ এপ্রিল একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তভার যায় সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটে। তদন্তে নেমে মো. জুবাইরুল হক জিয়ানের বিষয়ে তথ্য পায় কাউন্টার টেরোরিজম ইউনিট।

[৭] গত ৬ থেকে ৭ মাস ধরে ছাবরিনা বিনতে হোসাইন, ইশরাত জাহান রিমু, ইশরাত জাহান মিশুসহ ভিন্ন ভিন্ন নামে ফেসবুকে একই ছবি ব্যবহার করে আইডি ওপেন করে। এসব আইডির মাধ্যমে বিভিন্ন সামাজিক কার্যক্রমের কথা বলে মানুষজন থেকে টাকা হাতিয়ে নিয়ে আসছিল। করোনা সংকট তৈরি হলে ত্রাণ সহায়তার নামেও বিভিন্নজনের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়।

[৮] টার্গেট করা ব্যক্তিদের কাছে বিশ্বাসযোগ্যতা তৈরির জন্য মোবাইল ফোনে বিশেষ অ্যাপের মাধ্যমে নারী কণ্ঠে কথা বলতো মো. জুবাইরুল হক জিয়ান। তার ফোনে এমন একটি অ্যাপও পেয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। মো. জুবাইরুল হক জিয়ানের মাধ্যমে প্রতারণার শিকার হয়েছে রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, পুলিশ সদস্যসহ একাধিক ব্যক্তি।

[৯] সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার পলাশ কান্তি নাথ বাংলানিউজকে বলেন, ফেসবুকে ফেক আইডি খুলে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. জুবাইরুল হক জিয়ান নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও পাঁচটি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। এসব সিম কার্ড মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতে ব্যবহার করা হয়েছে।

[১০] পলাশ কান্তি নাথ বলেন, পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি মামলার সূত্র ধরে মো. জুবাইরুল হক জিয়ানকে গ্রেফতার করা হয়। গত ৬ থেকে ৭ মাস ধরে সে একই কায়দায় প্রতারণা করে আসছে বলে জানতে পেরেছি। রোববার তাকে আদালতে হাজির করা হবে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে তার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কী না তা খুঁজে বের করতে।

[১১] ছাত্রলীগ নেতা আবদুল আহাদ বলেন, ৬ মাস ধরে জুবাইরুল হককে চিনি। আমি কোথাও গেলে খবর নিয়ে সেও সেখানে যেতো। আমার সঙ্গে ফেসবুকে অ্যাড ছিল। সে ফেক আইডি খুলে আমাকে অ্যাড পাঠিয়েছিল কিন্তু সেটি আমি অ্যাড করিনি। এক ছোট ভাইয়ের মাধ্যমে তার সঙ্গে পরিচয় হয়েছিল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়