শিরোনাম
◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ০৯:৩২ সকাল
আপডেট : ৩১ মে, ২০২০, ০৯:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাসপাতালে ভর্তি হলেন খোরশেদের স্ত্রী লুনা, আইসিইউ পাবেন আজ সকালে

ডেস্ক রিপোর্ট : [২] কাঁচপুরে সাজেদা ফাউন্ডেশনের অস্থায়ী কারোনা হাসপাতালে ভর্তি হয়েছেন নারায়ণগঞ্জের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের স্ত্রী আফরোজা খন্দকার লুনা। রোববার সকালে তাকে আইসিইউতে স্থানান্তর করা হবে।

[৩] কাউন্সিলর খোরশেদ বলেন, শনিবার রাত ১১টা ৩৫ মিনিটে অ্যাম্বুলেন্সে করে সাজেদা হাসপাতালে রওনা হই। শ্বাসকষ্ট বাড়ার পাশাপাশি পুরো শরীর নিস্তেজ হয়ে পড়েছিল তার। সেই সময় লুনাকে অক্সিজেন দেয়া হচ্ছিল।

[৪] খোরশেদ জানান, তার স্ত্রীর জ্বর, ঠাণ্ডা, গলা ব্যথাসহ করোনার বেশ কয়েকটি উপসর্গ আছে। প্রবলভাবে না হলেও স্বাভাবিকভাবে তার শ্বাস নেয়ার ক্ষমতা কমে যাচ্ছে। তিনি বলেন, রাত পৌনে ১২ টায় হাসপাতালে ভর্তি করা হয় লুনাকে। কর্তৃপক্ষের কাছে একটি আইসিইউর জন্য অনুরোধ করেছি। তারা সকালে দেবে বলেছে। একটি আইসিইউ হলে হয়ত আমার স্ত্রীর শ্বাস নেয়াটা স্বাভাবিকভাবে চলতো।

[৫] এ ঘটনার পর খোরশেদের ৩ সন্তান ভেঙে পড়ছে। দেশবাসীর কাছে তাদের জন্য দোয়া চেয়েছেন মানবতার এই ফেরিওয়ালা।

[৬] সম্প্রতি করোনা পজিটিভি শনাক্ত হন কাউন্সিলর খোরশেদের স্ত্রী লুনা । এরপর থেকে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন।

[৭] করোনা ভাইরাস বা এর উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া রোগীদের দাফনের কাজ করছিলেন খোরশেদ। এখন পর্যন্ত মোট ৬১টি মরদেহ তিনি ও তার লোকজন মিলে দাফন করেছেন। নিজেও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

[৮] খোরশেদ বলেন, আমি রিপোর্ট পেয়েছি শনিবার। আমার দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। নিজ বাড়িতেই আইসোলেশনে চলে গেছি। আমি নিজে চিকিৎসা নেব বাড়িতে থেকে। তবে আমার সকল কার্যক্রম চলবে। আমার টিম সক্রিয় থাকবে। আমার ফোন চালু থাকবে। আমি যতদিন বেঁচে আছি এক বিন্দুও নড়ব না। আমাদেরসময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়